হুগলি , ২৪ আগস্ট:- বলাগড়ের ডুমুরদহ এলাকায় প্রায় ২০০ টি পরিবার এই শিল্পের সাথে যুক্ত।করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে এই শিল্প এখন প্রায় বন্ধের মুখে।ফলে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তারা ।একটা সময় ডুমুরদহ এলাকায় হিরু ডাকাত ও বিশে ডাকাত রণপা সেজে ডাকাতি করত। এখন তারা নেই ,কিন্তু রনপা শিল্প রয়ে গেছে । বর্তমানে ২০০ টিরও বেশি পরিবার এই শিল্পকলার সঙ্গে যুক্ত। সংসার চলে রনপা শিল্পের কাজের মধ্য দিয়ে। শিল্পীর কোথায়, লকডাউনের ফলে চরম সমস্যায় পড়েছেন তারা ।বেশ কয়েকজন শিল্পী ভাতা পেলেও অনেকেই তা থেকে বঞ্চিত । ফলে নুন আনতে পান্তা ফুরায় সংসারে। বাধ্য হয়েই অনেকে অন্য পেশায় যুক্ত হচ্ছেন তারা।কিন্তু বাপ ঠাকুদ্দার তৈরি করা শিল্পকলা ছেড়ে যেতেও পারছেন না। তাদের দাবি সরকার তাদের শিল্পী ভাতা দেওয়ার ব্যবস্থা করুক। করোনা সচেতনতার বার্তা হিসেবে একটি হ্যান্ডবিল নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকায় ঘুরে ঘুরে তা বিলি করছে এখন। এই উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে। এখন দেখার এইসব অভাব অনটনে থাকা রনপা শিল্পীদের করুণ অবস্থা কবে ঘোচে সেই দিকে তাকিয়ে এইসব রনপা শিল্পীরা।
Related Articles
কমিশনের চাওয়া তার বক্তব্যের ব্যাখ্যা জমা দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ১০ এপ্রিল:- কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করে ভোট দিতে যাওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি নির্বাচন কমিশনের কাছে তার বক্তব্যের ব্যাখ্যা জমা দিয়েছেন। আজ কমিশনকে লেখা এক চিঠিতে তিনি বলেছেন ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হলে গণতান্ত্রিক উপায়ে ভোটারদের বা বিশেষ করে মহিলাদের ঘেরাও করার কথা বলেছেন। ঘেরাও প্রতিবাদের একটা গণতান্ত্রিক মাধ্যম বলে তিনি […]
বিশ্ব নবী দিবস পালন হুগলি ও পূর্ব বর্ধমানে।
পূর্ব বর্ধমান,হুগলি, ১৯ অক্টোবর:- আজ বিশ্ব নবী দিবস। আজ নবীর জন্ম এবং মৃত্যু দিন। ইসলাম ধর্মের কাছে এই দিনটি একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য দিন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মুসলিম সমাজ এই ধর্মগুরুর জন্ম এবং মৃত্যু দিনকে পালন করছেন। মন্তেশ্বর ব্লকের মামুদপুর এক নম্বর অঞ্চলের রাইগ্রাম মাঝেরপাড়ায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইসলাম ধর্মের ধর্মগুরু নবীর জন্মদিন […]
চাঁপদানির ১৮ নম্বর ওয়ার্ডে উপভোক্তাদের বাড়ি গিয়ে সম্মাননা ও ভোট প্রচার বিজেপির
হুগলি, ১২ ফেব্রুয়ারি:- চাঁপদানি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মন্ডল ২-এর অন্তর্গত চাপদানি বাজার এলাকায় বিশেষ কর্মসূচি নিল বিজেপি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পে যারা উপকৃত হয়েছেন, তাঁদের বাড়ি বাড়ি গিয়ে সম্মানিত করা হয় এবং আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষে প্রচার চালানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক নিরজ সিং,বস্তি উন্নয়ন সেলের রাজ্য […]







