চিরঞ্জিত ঘোষ , ২৩ আগস্ট:- গত ২১ শে আগষ্ট জাঙ্গিপাড়ার আঁটপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষের পর পুলিশি জুলুমের অভিযোগ বিজেপির। রবিবার জাঙ্গিপাড়ায় আক্রান্ত বিজেপি সমর্থকদের পাশে দাঁড়াতে সেখানে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির শ্রীরামপুর মন্ডল সভাপতি শ্যামল বসুর নেতৃত্বে সেখানে কয়েকশো বিজেপি কর্মী সেখানে মিছিলে অংশ নেয়। অভিযোগ গত ২১ শে আগষ্ট নেহাত কথা কাটাকাটি থেকেই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ঘটনায় জখম হয় দু পক্ষেরই বেশ কয়েকজন। ঘটনায় তৃণমূল সাত জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করে। রাতে গ্রামে যায় পুলিশ। অভিযোগ অভিযুক্ত বিজেপি সমর্থকদের না পেয়ে তাদের বাড়ীতে দেদার ভাঙচুর করে পুলিশ। বাদ যায়নি বাড়ীর মহিলা ও শিশুরা। এমনই অভিযোগ করে বিজেপি নেতৃত্ব রবিবার সাংবাদিকদের সেখানে নিয়ে গিয়ে ঘটনার ছবি তুলে ধরেন। এমন কি বেছে বেছে তাদের কর্মীদের বিরুদ্ধে যদি পুলিশি জুলুম বন্ধ না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের ও ডাক দেন তারা।
Related Articles
সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ত উপলক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হল।
পূর্ব বর্ধমান ,১৭ মার্চ :- পূর্ব বর্ধমানের সাঁইবাড়ি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্ত উপলক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানের রাধানগর পাড়ায়। উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি সম্পা ধাড়া, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, খোকন দাস, শহর তৃণমূল কংগ্রেস […]
পন্ডিত মধুসূদনকে নিয়ে চুঁচুড়ার অভিজ্ঞানের তথ্যচিত্র এবার খাজুরাহতে !
সুদীপ দাস , ২৮ নভেম্বর:- বিজ্ঞান অনুসন্ধিৎসু কিশোর অভিজ্ঞান এবং শল্যচিকিৎসা বিজ্ঞানে পথপ্রদর্শক পন্ডিত মধুসূদন দুজনেই হুগলি জেলার বাসিন্দা। তাঁদের মধ্যে বয়সের পার্থক্য দুশো বছরেরও বেশি। তবুও অভিজ্ঞান-মধুসূদন জুটিকে এবার একসঙ্গে দেখা যাবে দেশের অন্যতম বৃহৎ চলচিত্র উৎসব — ৮ম খাজুরাহ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। গত বছর করোনা মহামারীর প্রদুর্ভাবের মধ্যেই হুগলি কলিজিয়েটের দশম শ্রেণির ছাত্র […]
ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন এসে পৌঁছাল নাইসেডে।
কলকাতা , ২৫ নভেম্বর:- ভারত বায়োটেকের তৈরি ভ্যাকসিন এসে পৌঁছাল নাইসেডে। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য হায়দরাবাদ থেকে আনা হয়েছে ১ হাজার টিকা। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে ডিসেম্বর থেকে। নাইসেড সূত্রে খবর, ভ্যাকসিনগুলি সংরক্ষণ করা হয়েছে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায়। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি কো-ভ্যাকসিন। এ […]







