স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- সিপিএলে উইকেট তুলে নিয়ে এবার সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, শাহিদ আফ্রিদিদের নিয়ে গড়া এলিট ক্লাবে ঢুকে পড়লেন এই লেগ স্পিনার। সেপ্টেম্বরে সানরাইজার্স হায়দরাবাদ দলের জার্সিতে আফগান তারকা ক্রিকেটার রশিদ খানকে খেলতে দেখা যাবে। তার আগে এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলেছেন রশিদ। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের অষ্টম বোলার হিসেবে ৩০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন রশিদ খান। সব ধরনের টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা মিলিয়ে আফগান স্পিনারের নামের পাশে এখন ৩০০ উইকেট। বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া জুকসের বিপক্ষে ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেছেন বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে খেলা এই লেগস্পিনার। এটি ছিল তার টি-টোয়েন্টি কেরিয়ারের ২১৩তম ম্যাচ।মহাম্মদ নবিকে আউট করে ৩০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন রশিদ।
Related Articles
ফের কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারে সরব মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৬ এপ্রিল:-তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুনরায় ভোটে কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার এবং বাহিনীর বিরুদ্ধে ভোট দাতাদের প্রভাবিত করার অভিযোগ তুলেছেন। আজ এক টুইট বার্তায় তিনি অভিযোগ করেন অনেক জায়গাতেই বাহিনীর জওয়ানরা তৃণমূল কংগ্রেসের ভোট দাতাদের ভয় দেখাচ্ছেন এবং নির্দিষ্ট একটি দলকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করছেন। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও নির্বাচন কমিশন […]
যুব সমাজকে সঠিক ভাবে পথ দেখাতে হবে ফেসবুক লাইভে মন্তব্য করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ১৬ জানুয়ারি:- রাজ্যের যুবসমাজ চাকরির চেয়ে পাচ্ছে না। এটা দেখেই খুব খারাপ লাগে। বেশ কয়েকদিন পর ফেসবুক লাইভে মুখ খুলে এই মন্তব্য করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানান রাজ্যে যথেষ্ট মেধা ও সম্পদ রয়েছে। অন্য কোন রাজ্যে নেই। যুব সমাজকে সঠিক ভাবে পথ দেখাতে হবে। দীর্ঘদিন সেটা না হওয়ায় অনেকেই বিদেশে বা অন্য […]
রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া হাওড়ায়। মায়ের মৃতদেহ আগলে রেখেই দিন কাটাচ্ছিলেন মানসিক প্রতিবন্ধী ছেলে।
হাওড়া, ১৯ জুন:- এবার রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া হাওড়ায়। মায়ের মৃতদেহ আগলে রেখেই দিন কাটাচ্ছিলেন মানসিক প্রতিবন্ধী ছেলে। কয়েক দিন এভাবেই কেটে যায়। এরপর শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসে। ঘরের দরজা ভেঙে দেখা যায় পড়ে রয়েছে মায়ের পচা গলা দেহ। পাশেই বসে রয়েছেন ছেলে। কার্যতই এমন দৃশ্য দেখে চমকে ওঠেন বহুতল আবাসনের বাসিন্দারা। হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জে […]









