সুদীপ দাস , ২১ আগস্ট:- দাদার পোষ্যকে বিষ খাওয়ানোর অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। প্রায় তিন ঘন্টা জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মানলো পোষ্যটি । ঘটনার পরই কান্নায় ভেঙে পড়ে পোষ্যর প্রভুরা । শুক্রবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে চুঁচুড়া থানার অন্তর্গত কনকশালী বোসেরঘাট এলাকায় । ওই এলাকার বাসিন্দা সঞ্জিত হালদারের সঙ্গে তার ভাই রঞ্জিত হালদারের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছে । অভিযোগ সেই বিবাদের বলি হলো পোষ্য লিজা । অভিযোগ এদিন সকালে সঞ্জিত বাবুর পোষ্য লিসাকে বিষ মিশ্রিত খাবার খাইয়ে দেয় রঞ্জিত । এরপরই প্রভুর কোলে এসে ঢোলে পরে লিসা । লকডাউনে চুঁচুড়া পশু হাসপাতালে পরিষেবা না পেয়ে তড়িঘড়ি সঞ্জিত ও তাঁর স্ত্রী লিসাকে নিয়ে ছুটে যান চুঁচুড়া স্টেশন রোডে এক পশু চিকিৎসকের কাছে । চিকিৎসারত অবস্থায় সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পরে লিসা । এরপরই সঞ্জিত লিসার দেহ চুঁচুড়া থানায় নিয়ে এসে ভাই রঞ্জিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
Related Articles
পুলিশ নয়, সিআরপিএফের হাতে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাজভবনের।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্যপালের উপর নজরদারি করা হচ্ছে বলে অভিযোগ তুলে রাজভবনে কর্মরত তিনজন পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছে। ওই পুলিশ কর্মীরা রাজভবনের আবাসিক এলাকায় এখতিয়ার বহির্ভূতভাবে নজরদারি চালাচ্ছেন। সেখানে কারা যাতায়াত করছে তাঁদের উপরও নজরদারি করছেন বলে রাজভবনের পাঠানো অভিযোগপত্রে দাবি করা হয়েছে। একই সঙ্গে, রাজ্যপালের দফতর এবং […]
বিরোধীরা শক্তিশালী না হলে সেই খেলায় মজা নেই , মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়।
হাওড়া , ১৭ মার্চ:- শক্তিশালী বিরোধী না হলে সেই খেলায় মজা নেই। মনোনয়ন জমা দিয়ে বললেন অরূপ রায়। বুধবার দুপুরে হাওড়ায় ওল্ড কালেন্টরেট বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের অরূপ রায় বলেন, “আমরা চাই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। যদি বিরোধীরা শক্তিশালীই না হয়, তাহলে খেলার মজা কোথায় ? মজা নেই। আমরা নির্বাচনে কখনও ওয়াকওভার নিতে চাই না। আমরা […]
আমফানে ক্ষতিপূরণের টাকা না পেয়ে গ্রামবাসীদের বিক্ষোভ পঞ্চায়েত প্রধানের বাড়ি ঘেরাও করে।
হুগলি , ২৫ জুন:- আমফানে প্রকৃত ক্ষতিগ্ৰস্থ হওয়া সত্ত্বেও ক্ষতিপূরনের তালিকায় নাম নেই গ্ৰামবাসীদের , সেই জায়গায় নাম উঠেছে পাকা বাড়ি, দ্বোতলা।বাড়ির লোকেদের । সেই অভিযোগে প্রধানের বাড়ির সামনে পঞ্চায়েতের সদস্য প্রদ্যুৎ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাল গ্ৰামবাসীদের। ঘটনার জেরে পঞ্চায়েতের প্রধান দিপালী সাঁতরা বচসায় জড়িয়ে পড়েন গ্ৰামবাসীদের সাথে । রীতিমতো তর্কাতর্কি হয় প্রধানের সাথে গ্ৰামবাসীদের।। […]







