শিলিগুড়ি , ২০ আগস্ট:- শিলিগুড়ির বিবেকানন্দ রোডের খালপাড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গিয়েছে বুধবার মাঝরাতে খালপাড়া এলাকায় একটি কার্টুনের দোকানের গুদামে প্রথম আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মূহুর্তের মধ্য আশেপাশে থাকা দোকান গুলোতে আগুন ধরে যায়। এবং দোকানগুলোর পাশে থাকা মহানন্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ফলে স্কুলের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। এবং দমকলকর্মীদের প্রচেষ্টায় প্রায় পাঁচ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকা জিনিসপত্র পুড়ে গিয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান যে সার্কিট থেকেই লাগতে পারে। কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।
Related Articles
কৃষাণ সন্মান নিধি প্রকল্পে দ্রুত কৃষকদের সুবিধার দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৬ মে:- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে রাজ্যের কৃষকদের দ্রুত সুবিধা প্রদানের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন।কৃষকদের ১৮ হাজার টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী, তা এখনও পূরণ হয়নি বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি।চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, এই প্রকল্পে ২১.৭৯ লাখ কৃষক ওই প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য নাম […]
হাওড়াতেও গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ।
হাওড়া, ৬ অক্টোবর:- বুধবার মহালয়ার ভোর থেকে হাওড়াতেও তর্পণ করতে মানুষ আসেন গঙ্গার ঘাটে। দুর্ঘটনা এড়াতে গঙ্গাবক্ষে নজরদারি ছিল পুলিশের। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনায় এদিন মহালয়ার ভোরে তর্পণ চলে হাওড়ার বিভিন্ন ঘাটে। সকাল থেকেই তর্পণের জন্য প্রচুর মানুষ ভিড় জমান গঙ্গার ঘাটগুলিতে। রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, বাঁধাঘাট সহ বালির বিভিন্ন ঘাটেও তর্পণের জন্য ভোর থেকেই […]
শ্রীরামপুরের প্রাক্তন পুরপিতা রাজেশ শা প্রতিদিনএলাকার ৪০০ মানুষের দুপুরের আহারের বন্দোবস্ত করেছেন।
তরুণ মুখোপাধ্যায়,৯ এপ্রিল:- লক ডাউনে কবলে মানুষ আজ দিশেহারা করোনা ভাইরাস আতঙ্ক গ্রাস করেছে গোটা সমাজকে প্রশাসনের পক্ষ থেকেও বারবার আবেদন করা হয়েছে এই সময়ে আপনারা বাড়িতে থাকুন। কিন্তু যারা দিন আনে দিন খায় সেই সব মানুষরা মহা সংকটের মধ্যে আছেন এই কথা মাথায় রেখে শ্রীরামপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা রাজেশ শা প্রতিদিনএলাকার […]







