হুগলি , ১৬ আগস্ট:- রাজ্যপাল অর্ধশিক্ষিত ,অসংস্কৃতিমনস্ক এবং বিজেপির নিয়ন্তাধিন এক ব্যক্তি বলে মনে করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । গতকাল থেকে রাজ্যপালের করা টুইট প্রসঙ্গে কল্যানবাবু আরো বলেন ওনার কাজ শুধু রাজনীতি করা । তিনি বড় অভিনেতা তার প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রীর জন্য একটি খালি চেয়ার রেখে দিয়ে যদিও মুখ্যমন্ত্রীর সৌজন্যের তিনি দাম দিতে পারবেন না কারণ মগজটা বিক্রি করা আছে অমিত শাহ এর কাছে ক্রীতদাস হিসাবে । রাজ্যপালকে কটাক্ষ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী । রবিবার সাংসদ কল্যাণ ব্যানার্জী বলেন রাজ্যপালের টুইট দেখে মনে হচ্ছে রাজ্যপাল হাফ এডুকেটেড , আনকালচার।রাজ্যপাল বিজেপির হয়ে রাজনীতি করছেন । রাজ্যপালের কাজ এখন শুধু রাজনীতি করা । এদিন রাজ্যোপালকে অভিনেতা বলেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জী ।
Related Articles
বাপ্পি লাহিড়ীর চিতাভস্ম আজ বিসর্জন দেওয়া হলো কলকাতার গঙ্গায়।
কলকাতা, ৩ মার্চ:- প্রয়াত গীতিকার ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাপি লাহিড়ীর চিতাভস্ম আজ কলকাতায় গঙ্গায় বিসর্জন দেওয়া হল। স্ত্রী চিত্রাণী ও ছেলে বাপ্পা-সহ পরিবারের সদস্যরা আজ মুম্বই থেকে কলকাতায় আসেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু। এখান থেকে গঙ্গার ঘাটে গিয়ে পারিবারিক প্রথা মেনে বাপি লাহিড়ীর চিতাভস্ম গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। উল্লেখ্য গত ১৫ ফেব্রুয়ারি […]
রামপুরহাটে গণহত্যার প্রতিবাদে চুঁচুড়ায় বিজেপির অবস্থান কর্মসূচি।
সুদীপ দাস, ২৩ মার্চ:- রামপুরহাটে গনহত্যার প্রতিবাদে হুগলী সাংগঠনিক বিজেপির অবস্থান কর্মসুচি চুঁচুড়া ঘড়ির মোড়ে। বুধবার বেলা ১২টা থেকে বিজেপির কর্মী-সমর্থকরা চুঁচুড়া ঘড়ির মোড়ে অবস্থানে বসে। তাঁদের হাতে ছিল রাজ্য সরকার বিরোধী পোষ্টার। অবস্থান নেতৃত্ব দেন হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, প্রাক্তন সভাপতি সুবীর নাগ, সুরেশ সাউ, অরূপা সামন্ত সহ বিজেপি কর্মী-সমর্থকরা। নিহতদের প্রতি […]
পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী দৌড় আজ।
হাওড়া, ১৮ মে:- আর কিছুক্ষণের মধ্যেই ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই সেখানে শুরু হয়ে গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। একইভাবে ট্রেনটি হাওড়ায় এসে পৌঁছাবে। তাই এখানেও পৃথক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। উপস্থিত রয়েছেন জিএম অর্চনা যোশী, হাওড়ার ডিআরএম মনীশ জৈন, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ রেলের উচ্চপদস্থ কর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানের প্রসূন বন্দ্যোপাধ্যায় […]









