হাওড়া , ১৬ আগস্ট:- দক্ষিণ হাওড়া, শিবপুর এবং মধ্য হাওড়া এই তিন বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রায় এক হাজার কর্মী সমর্থক রবিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদের মধ্যে বেশিরভাগই বিজেপি এবং সিপিএম থেকে তৃণমূলে এসেছেন বলে জানিয়েছেন হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন বিকেলে দলের জেলা কার্যালয়ে এদের হাতে দলের পতাকা তুলে দেন অরূপ রায়। অরূপ রায় বলেন, এরা তৃণমূলে যোগদান করতে চেয়ে আমাদের কাছে লিখিত আবেদন জানিয়েছিলেন। আমরা সেই আবেদন মঞ্জুর করেছি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে এদের যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে।
Related Articles
বর্ষার জমা জলের সমস্যা নিয়ে ফের বিক্ষোভ হাওড়ায়।
হুগলি, ৪ জুলাই:- বর্ষায় জমা জলের সমস্যা নিয়ে ফের বিক্ষোভে সাধারণ মানুষ। হলো পথ অবরোধ। বৃহস্পতিবার সকালে হাওড়ার বালি পৌরসভার অন্তর্গত লিলুয়া মীরপাড়ার ঘটনা। ওই এলাকার ৩০ ও ৩৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, বর্ষার সময় এই এলাকায় জল জমে যায়। সেই জল এলাকায় দীর্ঘ সময় জমে থাকে। […]
খালিস্তানি বিতর্কে মুখ্য সচিবের সঙ্গে নবান্নে দেখা করলেন শিখ সম্প্রদায়ের প্রতিনিধিরা।
কলকাতা, ২৬ ফেব্রুয়ারি:- খালিস্তানি বিতর্কে নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করল শিখ সম্প্রদায়ের একদল প্রতিনিধি। এদিন নবান্নে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকার সঙ্গে দেখা করে তার হাতে একটি স্মারকলিপি তুলে দেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য সন্দেশখালি যাওয়ার পথে পুলিশ তাদের আটকে দিলে গত ২০ ফেব্রুয়ারি বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ আধিকারিককে খালিস্তানি বললে রাজ্যজুড়ে বিতর্ক […]
করোনা আক্রান্ত তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
মালদা , ১৭ আগস্ট:- করোনা আক্রান্ত রাজ্যের প্রাক্রন্ত মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। গতকাল তার সোয়াব টেস্ট হয়। রিপোর্ট কোভিড পজেটিভ এসেছে । বাড়িতেই রয়েছেন তিনি । সামান্য কাশির সমস্যা রয়েছে । সমস্যা বাড়লে কোভিড হাসপাতালে ভর্তি হবেন বলে জানিয়েছেন তিনি। Post Views: 381








