স্পোর্টস ডেস্ক , ১৫ আগস্ট:- শনিবার স্বাধীনতা দিবস এর দিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন মহেন্দ্র সিংহ ধোনি। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শনিবার সন্ধ্যা ৭.২৯ এ ধোনি লেখেন , ‘এতদিন ধরে ভালবাসা আর সমর্থনের জন্য ধন্যবাদ। সন্ধ্যা ৭.২৯ থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার ভাবতে পারেন।’ নিজের জীবনের নানা ক্রিকেটীয় মুহূর্তের ছবি নিয়ে একটি গানও ইনস্টাগ্রামে দিয়েছেন ধোনি। বিখ্যাত ‘ম্যায় পল দো পল কা শায়ের হু’ গানটির সঙ্গে নিজের ক্রিকেটীয় মুহূর্তের ছবি পোস্ট করেছেন ক্যাপ্টেন কুল । যদিও আইপিএল এ তিনি খেলবেন বলে জানা গিয়েছে।
Related Articles
হাওড়ায় নির্মীয়মান বহুতলের তিনতলার একাংশ ভেঙে পড়ে জখম শ্রমিক।
হাওড়া , ২ অক্টোবর:- হাওড়ার মালিপাঁচঘড়া থানা এলাকার ব্যানার্জিবাগান লেনে শুক্রবার বেলা ১১টা নাগাদ একটি নির্মীয়মান বহুতলের তিনতলায় নির্মাণকাজ চলার সময় একটি অংশ ভেঙে পড়ে এক শ্রমিক গুরুতর জখম হন। কুলিলাইনের বাসিন্দা অর্জুন দাস(৩০) নামের ওই শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ওই সময় অনেকেই কাজ করছিলেন বলে জানা […]
চন্দ্রকোনায় নির্বিগ্নে চলছে ভোট।
পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-কেশপুরে ভোটে অশান্তি হলেও ঠিক তার থেকে কিছু দূরে চন্দ্রকোনা বিধানসভার শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে চন্দ্রকোনা বিধানসভা এলাকা গুলিতে। কোভিড বিধি মেনে , সামাজিক দূরত্ব বজায় রেখে স্যানিটাইজেসন করে প্রবেশ করানো হচ্ছে ভোটার দের । রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। Post Views: 413
আরামবাগে তৃণমূল নেতা খুনের ঘটনায় উত্তরপাড়া থেকে গ্রেফতার অভিযুক্ত।
হুগলি , ১১ আগস্ট:- হুগলি জেলার আরামবাগের হরিনখোলা এলাকায় কয়েকদিন আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে মৃত্যু হয়েছিল তৃণমূল নেতা ইসরাইল খানের।সেই ঘটনার পর থেকে পলাতক ছিল ঘটনার মূল অভিযুক্ত তৃণমূলের অন্য গোষ্ঠীর নেতা তাইবুল হোসেন । অভিযুক্ত তাইবুল উত্তরপাড়ায় গা ঢাকা দিয়ে আছে । গোপন সূত্রে খবর পায় আরামবাগ থানার পুলিশ । মঙ্গলবার অভিযান চালিয়ে তৃণমূল নেতা […]








