হুগলি , ১৫ আগস্ট:- ১৫ আগষ্টের দিন বিজেপি তৃনমূল সংঘর্ষে নিহত বিজেপি কর্মী । বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ঘটনা হুগলীর খানাকুল ২ ব্লকের নতিবপুর এলাকায় । নিহত বিজেপি কর্মীর নাম সুূদাম প্রমানিক । ঘটনা এদিন সকাল হতেই ওই এলাকায় কিছু বিজেপি কর্মী সমর্থকেরা স্বাধীনতা দিবস পালিত করতে জরো হয় । পতাকা উত্তোলন করার সময় বেশ কিছু তৃনমূল কর্মী সমর্থকেরা এসে বিজেপি কর্মীদের উপর চরাও হয় , পরে পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে । সুদাম প্রমানিককে বেধরক মারধোর করলে তাকে গুরতর জখম অবস্থায় নতিবপুর গ্রামিন হাসপাতালে পাঠানোর সময় মৃত্যু হয় । এরপরই এলাকাজুরে উত্তেজনা ছরায়।ঘটনাস্থলে খানাকুল থানা বিশাল পুলিশবাহিনি।
Related Articles
বিতর্ককে সঙ্গী করেই আজ খেলা হবে দিবস পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
কলকাতা, ১৬ আগস্ট:- বিতর্ককে সঙ্গী করেই আজ খেলা হবে দিবস পালন করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এ রাজ্যের পাশাপাশি ত্রিপুরা উত্তর প্রদেশ সহ আরো ১৫ টির মত রাজ্যে এই দিনটি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এ রাজ্যে খেলা হবে দিবসের সবথেকে বড় আকর্ষণ ক্রীড়া দপ্তর এর সহায়তায় যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় একাদশের সঙ্গে […]
ডুমুরদহে ভেজাল দুধের কারবারের হদিস।
হুগলি, ২ ফেব্রুয়ারি:- হুগলির বলাগড়ের ডুমুরদহে ভেজাল দুধের কারবারের হদিস মিলল। তিনজনকে গ্রেফতার করে ভেজাল সামগ্রী ও বহু সরঞ্জাম আটক করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধায় ডুমুরদহে ওই ভেজাল দুধের কারখানায় হানা দেয় পুলিশ। যেখানে খাটালের আড়ালে রমরমিয়ে চলছিল ভেজাল দুধের কারবার। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম দেবীদয়াল কুন্ডু,সিআই মগড়া অরূপ ভৌমিক, ওসি […]
মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার বিজেপির আর্জি খারিজ করল স্পিকার।
কলকাতা, ৮ জুন:- কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার বিজেপির আর্জি স্পিকার খারিজ করে দিয়েছেন। তিনি এখনো বিজেপিতেই আছেন বলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। মুকুল রায় মামলা বিধানসভার চৌহদ্দি পেরিয়ে এক বার করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট ঘুরে এসেছে। এর আগে একবার […]










