হুগলি , ১৪ আগস্ট:- ডেঙ্গু দমনে অত্যাধুনিক প্রযুক্তির ফগ মেশিনের উদ্বোধন করলেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল । শুক্রবার নবগ্রাম পঞ্চায়েতের উদ্দ্যোগে নবগ্রাম এলাকায় ডেঙ্গু মোকাবিলায় দুটি নতুন ফগ মেশিন কেনা হয় । এদিন কোন্নগর স্টেশন চত্বরে সেই ফগ মেশিন দুটির উদ্বোধন করেন বিধায়ক প্রবীর ঘোষাল । এই মেশিনের মাধ্যমে নবগ্রামের বিভিন্ন এলাকায় ধোয়া দিয়ে মশা তাড়ানো হবে বলে জানান বিধায়ক । মশা নিধন হলেই হবে ডেঙ্গু দমন তাই এই উদ্যোগ । এদিন বিধায়কের সাথে উপস্থিত ছিলেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান শিবানী দত্ত , উপপ্রধান গৌর মজুমদার সহ পঞ্চায়েতের সদস্যরা ও পঞ্চায়েত সমিতির আধিকারিকরা।।
Related Articles
এবার ভোটে দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে। বালিতে প্রচারে নেমে বললেন বৈশালী।
হাওড়া , ২১ মার্চ:-বাংলায় বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে। কেন্দ্র থেকে বাংলার উন্নয়নে অনেক অনেক ফান্ড আসবে। উন্নয়ন হবে। বালি কেন্দ্রে আমার লড়াই কোনও ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে লড়াই। আমফানে বিপর্যস্তরা সকলে টাকা পেলেন না। তালিকায় নাম পাঠানো সত্বেও তাঁরা টাকা পেলেন না। আজকে মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট বালিতে […]
ডাক বিভাগ রাজ্যজুড়ে সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।
কলকাতা ,১ অক্টোবর:- রাজ্যের প্রত্যন্ত এলাকা গুলোতে ডিজিটাল লেনদেনে উৎসাহ দিতে ডাক বিভাগ রাজ্যজুড়ে কমন সার্ভিস সেন্টার বা সাধারণ পরিষেবা কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন, বিমান ও বাসের টিকিট বুকিং মোবাইল ,ব্রডব্যান্ড রিচার্জ ,বিদ্যুৎ, এলপিজি গ্যাসের বিল জমা দেওয়ার মতো দেড়শ রকমের পরিষেবা পাওয়া যাবে এই কমন সার্ভিস সেন্টার গুলিতে।কলকাতা সার্কেল এর পোস্টমাস্টার জেনারেল […]
বরফের চাদরে ঢেকেছে সিকিমের লাচুং ও লাচেন, বন্ধ যান চলাচল।
দার্জিলিং,৪ জানুয়ারি:- গতকাল থেকেই উত্তর পূর্ব সিকিমের বিস্তীর্ণ এলাকায় ভারী মাত্রায় স্নওফল শুরু হয়েছে। যার ফলে বেশ কিছু এলাকায় যান চলাচল বন্ধ ছিল। ঠিক তেমনই এদিন একি ভাবে তুষারের চাদরে ঢেকে রয়েছে উত্তর পূর্ব সিকিমের লাচুং ও লাচেন সহ বিস্তীর্ণ এলাকা। প্রায় ১২ থেকে ১৫ ইঞ্চি বরফের চাদরে ঢেকে রয়েছে শহর। অন্যদিকে ভরা পর্যটন […]








