হুগলি , ১৪ আগস্ট:- কোভিড মৃতদেহ সৎকার করা নিয়ে আবার উত্তেজনা , বিডিও পুলিশ সমিতির সভাপতিকে ঘিরে বিক্ষোভ । ঘটনা পোলবার সোয়াখাল এলাকার । জানা গেছে সোয়াখালের নির্জন এলাকায় কোভিড মৃতের দেহ সৎকারের ব্যবস্থা করে প্রশাসন । গত পরশু রাতে মহানাদের এক কোভিড আক্রান্তের দেহ দাহ করা হয় সেখানে । গতকাল গ্রামবাসীরা জানতে পারে রাতের অন্ধকারে দাহ করা হয়েছে মৃহদেহ । এরপরই ক্ষোভ দানা বাধতে শুরু করে । আজ দুপুরে পোলবা-দাদপুর বিডিও ,জয়েন বিডিও ,পঞ্চায়েত সমিতির সভাপতি, পোলবা থানার পুলিশ এলাকা পরিদর্শনে যান । সোয়াখালের আশেপাশের কয়েকটি গ্রাম থেকে শয়ে শয়ে লোক হাজির হয় সেখানে । পুলিশ প্রশাসনের লোকদের ঘিরে বিক্ষোভ শুরু হয় । কোভিড আক্রান্তের মৃতদেহ সৎকার করা নিয়ে প্রশাসনকে বেগ পেতে হচ্ছে । হুগলি জেলাতেই পরপর কয়েকটি ঘটনা তার প্রমান । কোভিড দেহ সৎকার নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি থেকে গুজব ছড়াচ্ছে আর তা থেকেই বিক্ষোভ বাধার মুখে পরতে হচ্ছে প্রশাসনকে।
Related Articles
ট্রেনের চাকা বন্ধ হতেই পেটে টান পড়েছে রেলের হকারদের।
হুগলি,২৫ এপ্রিল:- কোভিড ১৯ এর মোকাবিলায় লক ডাউনে ট্রেনের চাকা বন্ধ হতেই পেটে টান পড়েছে রেলের হকারদের।ব্যবসাপত্র বন্ধ হতেই থমকে গিয়েছে সংসার।কাজ হারিয়ে পরিবারের পেট চালাতে গিয়ে ব্যবসার সামান্য পুঁজি ও শেষ।সব মিলিয়ে টানা লক ডাউনে হাহাকার শুরু হয়েছে রেল হকারদের পরিবারে।পূর্ব রেলের হাওড়া বর্ধমান শাখায় প্রায় হাজারের উপর হকার প্রতিদিন হাওড়া বর্ধমান ট্রেনের কামড়ায় […]
উত্তরবঙ্গের বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রের কাছে ১১০ কোটির প্রকল্প রিপোর্ট জমা রাজ্যের।
কলকাতা, ২২ অক্টোবর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের তিন জেলার বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের কাছে মোট ১১০ কোটি টাকার প্রকল্প রিপোর্ট জমা দিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে সেচ বিভাগের অধীনে থাকা গুরুত্বপূর্ণ পাঁচটি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের কথা উল্লেখ করে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের অধীনে থাকা ব্রহ্মপুত্র নদী বোর্ডের কাছে তা জমা দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। […]
মিনি ভারত এই রিষড়ায় সর্বধর্ম নির্বিশেষে এই মেলা মিলনমেলায় পরিণত হয়েছে।
হুগলী,৭ জানুয়ারি:- হাড়হিম করা ঠান্ডাকেও মঙ্গলবারও হার মানালো রিষড়া পুরসভা আয়োজিত এই উৎসব। হিমেল পরশে জবুথবু অবস্থা হুগলি জেলাবাসীর। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরেই বের হননি। তবে সবকিছুকে উপেক্ষা করে এদিন রিষড় মেলায় কিন্তু সাধারণের ভিড় উপচে পড়লো। আর হবে নাই বা কেনো এই মেলা তো শুধুই মেলা নয়, এই মেলা হলো রিষড়া শহরের এক […]







