হাওড়া , ১৩ আগস্ট:- রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন বিজেপি সংসদ অর্জুন সিং । এদিন হাওড়ায় এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন তিনি । বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন তিনি। তিনি বলেন, কেন্দ্র হস্তক্ষেপ না করলে বাংলার মানুষকে বাঁচানো যাবেনা । অর্জুন সিং বলেন , নবান্নে বসে সাংবাদিক বৈঠক করে এতদিন কোভিড নিয়ে মিথ্যে কথা বলে এসেছেন মুখ্যমন্ত্রী । কোভিডে মৃত্যুর সঠিক তথ্য দেননি উনি । লকডাউনের ডেট পাঁঁচবার বদল করেছেন । আসলে ওনার মেন্টালি প্রবলেম আছে । এরাজ্যে আমফানের টাকা লুট হয়েছে । কেন্দ্রীয় সরকারের দেওয়া ডিজাস্টার ম্যানেজমেন্ট এর টাকা লুট হয়েছে । ভাইপোর অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে । এরাজ্যের পুলিশ সরকারের দলদাসে পরিণত হয়েছে।
Related Articles
প্রশাসনের নির্দেশ অমান্য করেই হাওড়ায় বসল মঙ্গলাহাট।
হাওড়া, ১০ জানুয়ারি:- প্রশাসনের নির্দেশ অমান্য করেই সোমবার সকালে হাওড়ায় বসল মঙ্গলাহাট। পুলিশ এসে হাট তুলে দিলো।প্রশাসনের তরফে আগেই নির্দেশ ছিল চলতি সপ্তাহে করোনা পরিস্থিতিতে বসবে না হাওড়ার মঙ্গলাহাট। কিন্তু সোমবার প্রথম দিনেই প্রশাসনিক নির্দেশ অমান্য করে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসে পড়েন মঙ্গলাহাটে। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই হাওড়া থানার পুলিশ এসে হাটের […]
হোলিহোম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিনেও ছিল চাঁদের হাট।
হুগলি, ২২ ডিসেম্বর:- বিপুল উৎসব উদ্দীপনের মধ্য দিয়ে শেষ হলো শ্রীরামপুরের ইংরেজি মাধ্যম স্কুল হোলি হোমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বুধবার অনুষ্ঠিত হয়েছিল ছোটদের ইভেন্টগুলি বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বড়দের বিভাগের খেলা। এদিন সকাল থেকে এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে অভিভাবকদের এবং স্থানীয় মানুষদের মধ্যে উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি […]
ঢাকের বোল, শঙ্খধ্বনিতে ত্রেয়োদশী সন্ধ্যায় সপ্তমীর আমেজ।
কলকাতা, ৮ অক্টোবর:- শেষ লগ্নে ফের একবার তুঙ্গে উৎসবের রোশনাই। ঢাকের বোল, ধুনুচি নাচ, মঙ্গলারতী, শঙ্খধ্বনিতে ত্রয়োদশী সন্ধ্যায় ফিরে এলো সপ্তমীর আমেজ। তবে গোটা শহর নয় এই ছবি শুধুমাত্র মধ্য কলকাতার রেড রোডে। কলকাতা, হাওড়া ও লাগোয়া শহরতলীর বাছাই পুজো কমিটি নিয়ে শনিবার সেখানে রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয়েছিল দুর্গাপুজো কার্নিভালের। অতিমারি কাটিয়ে দুবছর […]









