স্পোর্টস ডেস্ক , ১৩ আগস্ট:- ১৩ অগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সর্বময় কর্তা দীপক দাসের জন্মদিন উপলক্ষ্যে ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল স্পোর্টস ডে । শতবর্ষের ক্রীড়া দিবসে ক্লাবে পতাকা উত্তোলন থেকে লাল-হলুদ বেলুনে সাজানো ক্লাব । ক্লাবের মূল দরজায় বসল স্যানেটাইজিং টানেল , নেতাজি ইণ্ডোর স্টেডিয়ামে আয়োজন হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস থেকে বাইচুং ভুটিয়া , সম্বরণ বন্দ্যোপাধ্যায় সহ একঝাঁক ক্রীড়া ব্যক্তিত্ব । তবে ক্লাবের ইনভেস্টরে নাম বা আইএসএল খেলা নিয়ে কোনও সুখবর শোনাতে পারলেন না লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার । যদিও এখনও সম্ভাবনা শেষ হয়নি জানালেন তিনি । ফলে এখনও আইএসএল নিয়ে স্বপ্ন দেখছেন লাল-হলুদ সমর্থকরা।
Related Articles
লক ডাউন কেড়ে নিল এক শিশুর শিক্ষা।
জলপাইগুড়ি , ২৩ মে:- লক ডাউন কেড়ে নিল এক শিশুর শিক্ষা। পরিবারের বৃদ্ধ পিতা মাতার মুখে খাবার যোগান দিতে তাকে বাধ্য করল পড়াশোনা ছেড়ে শাক সবজি বিক্রি করতে। জলপাইগুড়ি শহরের রায়কত পাড়া শনি মন্দির সংলগ্ন এলাকায় বসবাস করে শিশু বিদ্যাসাগর পালোয়ান। বয়স দশ। বিদ্যালয়ের পড়াশোনা দ্বিতীয় শেণী পযর্ন্ত করেছিল। গতবার লক ডাউন ও অসুস্থতার জন্য […]
আরসিবি-কে হারিয়ে আবারও শীর্ষে মুম্বই
স্পোর্টস ডেস্ক , ২৯ অক্টোবর:- আবুধাবির মাঠে বুধবার টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক কায়রন পোলার্ড।শুরুটা ভালই করেছিল ব্যাঙ্গালোর। দুই ওপেনার মিলে যে ভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে বড় রানের দিকেই এগোচ্ছিল তারা। ২০ ওভারে তাদের রান ৬ উইকেট হারিয়ে ১৬৪। রান তাড়া করতে নেমে মুম্বই পাঁচ উইকেটে ১৬৬ করে ম্যাচ জিতে নেয়। এ দিনের জয়ের ফলে আইপিএলের […]
স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন।
হাওড়া,৩ মে:- হাওড়া পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে কোভিড সংক্রান্ত সতর্কতা বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কারও শরীরে করোনা উপসর্গ রয়েছে কি না তার খোঁজ খবর রাখছেন। সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে হাওড়ায় রবিবার সকালে পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র তাদের সম্মান জানান। পুর এলাকার স্বাস্থ্যকর্মীদের প্রত্যেকের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। দেওয়া হয় […]






