স্পোর্টস ডেস্ক, ১২ আগস্ট:- আইপিএল শুরুর আগে এবার রাজস্থান রয়্যালস শিবিরে সেই মারণ সংক্রমণ করোনার থাবা। রাজস্থান রয়্যালস দলের সূত্রে জানানো হয়েছে দলের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়াগনিক করোনা সংক্রমিত হয়েছেন। আমিরশাহী উড়ে যাওয়ার আগে আইপিএলের দলে করোনা সংক্রমিতের খবর প্রকাশ্যে আসতেই নতুন করে উদ্বেগ তৈরি হল। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের নিরাপত্তার বিষয়ে প্রতি মুহূর্তে জোর দেওয়া হচ্ছে। এই নিয়ে কোনও আপোষ নয়। দলের ফিল্ডিং কোচ ইয়াগনিক এই মুহূর্তে উদয়পুরে চিকিৎসকদের পরামর্শে রয়েছেন। হাসপাতালে ভর্তি হয়ে তাঁকে ১৪ দিনের কোরারেন্টাইন থাকতে বলা হয়েছে।’ যদিও এই নিয়ে দলের কোনও উদ্বেগের কারণে নেই বলে ফ্র্যাঞ্চাইজি স্পষ্ট করে দিয়েছে।
Related Articles
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে হুগলি জেলা জুড়ে প্রচার অভিযান।
হুগলি, ২ সেপ্টেম্বর:- ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতার লক্ষ্যে হুগলি জেলা জুড়ে প্রচার অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। তারই অংশ হিসেবে থাকছে “ট্যাবলো অভিযান”। আজ চুঁচুড়া রবীন্দ্রভবনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা অভিযানের উদ্দেশ্যে ট্যাবলোর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শ্রী বেচারাম মান্না। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলাশাসক পি দীপাপ প্রিয়া, হুগলি জেলার CMOH রমা ভূঁইয়া, হুগলি চুঁচুড়া […]
কলকাতার দুর্গাপূজাকে টেক্কা দিলো চন্দননগরের জগদ্ধাত্রী পূজা কমিটিগুলো।
সুদীপ দাস , ৪ আগস্ট:- কোলকাতার দূর্গাপুজোকে পিছনে ফেলে চন্দননগর জগদ্ধাত্রী পুজো কমিটি একধাপ এগিয়ে গেলো। সরকারীভাবে পুজো নিয়ে এখনও কোন নির্দেশিকা জারি না হলেও চন্দননগরের বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে প্রত্যেক পুজো কমিটিগুলির সদস্যদের করোনা টিকা দেওয়া শুরু হলো। বুধবার আনুষ্ঠানিকভাবে এই কর্মসুচি শুরু হয় চন্দননগর রবীন্দ্রভবনে। ১ম ধাপে বুধবারের পাশাপাশি আগামি শুক্র […]
জনবহুল এলাকায় চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ৯ লক্ষ টাকা ছিনতাই। বাঁকড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ২৩ আগস্ট:- ওয়াইন শপের টাকা ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার পথে রাস্তাতেই চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে সেই টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটল। সোমবার বেলা ১১টা নাগাদ হাওড়ার বাঁকড়ার সলপ মোড়ের কাছে ওই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাগে ছিল প্রায় দশ লক্ষ টাকা। রাস্তায় ধস্তাধস্তির সময় একটি এক লক্ষ টাকার নোটের বান্ডিল পড়ে যায়। […]








