কোচবিহার , ১০ আগস্ট:- করোনা আবহের মাঝে রবিবার সন্ধ্যায় তুফানগঞ্জ এর বালাভূতে এলাকায় বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু মৃত্যু হয় একজনের। জানা গিয়েছে , মৃতের নাম আজিজুল রহমান । এছাড়া গুলিতে দুজন জখম হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরী হয়েছে । অভিযোগ , সন্ধ্যার পর বেশ কয়েকজন গরু পাচার কারী এলাকায় জমায়েত করেছে বলে বিএসএফ এর কাছে খবর আসে। খবর পেয়ে পরে বিএসএফ সেনারা এলাকায় টহল দিতে জান । বিএসএফ সেনাদের এলাকায় ঢুকতে দেখেই স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ । বিক্ষোভ সামাল দিতে বিএসএফ গুলি চালায় ও বিএসএফ এর গুলিতে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই আর ও দুজন জখম হয় । বিএসএফ এর দাবি পরিস্থিতিতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিলো সেই কারণে পরিস্থিতি সামাল দিতেই গুলি চালাতে বাধ্য হয়েছিল বিএসএফ জোয়ানরা। বর্তমানে এলাকায় পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী । সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছেন তুফানগঞ্জ থানার পুলিশ।
Related Articles
ফুটবল লিগ শুরুর আগেই ইতালিতে বিক্ষোভের আঁচ !
স্পোর্টস ডেস্ক, ২৭ মে:- করোনার প্রকোপ একটু কমতেই ইতালিতে ফুটবল লিগ শুরুর প্রস্তুতি নিয়েও, প্রত্যাবর্তনের আগেই বিতর্ক। ইতালির ফুটবল ফেডারেশনের কর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন ইতালির সময় অনুযায়ী কয়েকটা ম্যাচ হবে দুপুর সাড়ে চারটে। যার পরই জুভেন্তাস, এসি মিলান, ইন্টার মিলান,রোমা, ইটালিয়ান সিরি এ’র প্রতিটা হেভিওয়েট ক্লাবই প্রশ্ন তুলে দিয়েছে, কী ভাবে গ্রীষ্মের এমন তীব্র দাবদাহে […]
কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো।
কলকাতা , ১৪ ডিসেম্বর:- আবার কলকাতা থেকে দিল্লি প্রতিদিন সরাসরি উড়ান চালু হলো। সেপ্টেম্বর থেকে অতিমারীর কারণে সপ্তাহে তিন দিন দিল্লি–কলকাতা উড়ান সপ্তাহে তিন দিন চলছিল। জুলাই মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিল্লি, মুম্বই, চেন্নাই, পুণে, নাগপুর, আমেদাবাদ থেকে কলকাতায় সরাসরি উড়ান বন্ধ হয়ে যায়। সংক্রমণ ছড়ানো ঠেকাতে রাজ্য সরকারই কেন্দ্রের কাছে এই শহরগুলি […]
চুঁচুড়ায় বিজেপির হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে জয়ের হ্যাট্রিক অসিত মজুমদারের।
সুদীপ দাস , ৩ মে:- ভোটে জেতার পর দিন সকাল সকাল কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে বেড়িয়ে পরলেন চুঁচুড়ায় ৩য় বারের জন্য জয়ী প্রার্থী অসিত মজুমদার। এদিন তিনি নিজ বিধানসভা এলাকার বিভিন্ন বুথে বুথে গিয়ে দলীয় নেতা কর্মীদের সাথে দেখা করেন। সকলের সাথে জয়ের আনন্দ ভাগ করে নেন। চুঁচুড়া টালিখোলা এলাকায় তৃণমূলের পার্টি অফিসে আসতেই […]








