হুগলি , ৩ আগস্ট:- রাখি পূর্ণীমার তিথিতে পূর্ণ্য লাভের আশায় তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে কেউ এসেছে পায়ে হেঁটে , কেউ ভ্যানে চেপে , কেউ এসেছে বাইকে । কিন্তু সকলেই নিরাশা হয়ে বাড়ি ফিরছে । মন্দির বন্ধ । কড়া নজরদারি ও পুলিশি প্রহরায় মন্দিরের ধারে কাছে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না । আগাম সতর্কতা হিসাবে মন্দিরের মূল প্রবেশদ্বার থেকে 100 ফুট দূরে পুলিশের গার্ডওয়াল রাখা হয়েছে। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডের বদ্দিপুর মোড় , জয়কৃষ্ণ বাজার মোড় , চাউলপট্টি মোড়ে দেওয়া হয়েছে ব্যারিকেড । তবুও বিভিন্ন গ্রাম ঘুরে যে সমস্ত ভক্তরা পুলিশের নজর এড়িয়ে মন্দিরের আশেপাশে এসে বিভিন্ন শিবলিঙ্গের মাথায় জল ঢেলে চলে যাচ্ছে । মঙ্গল কামনায় পুলিশের গার্ডওয়ালে মোমবাতি ও আগরবাতি দিয়ে চলে যাচ্ছে । মন্দির সংলগ্ন ব্যাবসায়ীরা জানিয়েছে, বিগত বছরগুলিতে এই শ্রাবণমাসের রাখি পূর্ণিমার দিন পাঁচ লক্ষ ভক্তের সমাগম হতো। কিন্তু এই বছর সব ফাঁকা। নিরাশ হয়ে ফিরে যাওয়া ভক্তরা জানিয়েছে, মনের শান্তির জন্য তারকেশ্বর এসেছিলাম , কিন্তু করোনা পরিস্থিতি সব ওলোটপালট করে দিয়েছে।
Related Articles
যথাযথ মর্যাদায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৮ মে:- প্রতি বছরের মত এবারও যথাযথ মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকারের কবি প্রণাম মূল অনুষ্ঠানটি হয় একাডেমি অফ ফাইন আর্টসের সামনের রাস্তা ক্যাথিড্রাল রোডে। তবে এবার সেই জায়গা বদল হচ্ছে। এবার রাজ্য সরকারের উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীর মূল অনুষ্ঠানটি […]
উলুবেড়িয়ায় দুর্ঘটনা, প্রাণে রক্ষা তিন সন্ন্যাসীর।
হাওড়া, ২৯ নভেম্বর:- দুর্ঘটনার কবলে এবার ধর্মীয় সংস্থার গাড়ি। শুক্রবার তিন সন্ন্যাসী প্রচারের উদ্দেশ্যে মায়াপুর থেকে পূর্ব মেদিনীপুর যাচ্ছিলেন বলে জানা গেছে। দুপুর দেড়টা নাগাদ ১৬নং জাতীয় সড়কে উলুবেড়িয়া জেলেপাড়া সেতুর কাছে ওই দুর্ঘটনা ঘটে। একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে সন্ন্যাসীদের গাড়িতে ধাক্কা মারে। গাড়িটির বাম দিকের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে, ভাগ্যের জোরে প্রাণে বেঁচে […]
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বেলেঘাটা আইডি হাসপাতালের সুপার।
হাওড়া, ৪ নভেম্বর:- আজ সকালে বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার চিকিৎসক অনির্বাণ হাজরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এই ঘটনায় শোকস্তব্ধ সাঁকরাইল এর নলপুর বেতিয়াড়ি গ্রাম। এই গ্রামেই বেড়ে ওঠা ওই চিকিৎসকের। বর্তমানে মা এবং দুই বোন থাকলেও তিনি স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে রামরাজাতলায় থাকতেন। আজ সকালে গ্রামে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে অনেকে […]









