স্পোর্টস ডেস্ক , ৩ আগস্ট:- ৩৬ তম জন্মদিনের দিনেই গতবারের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হিসাবে নির্বাচিত হলেন সুনীল ছেত্রী। নিকটতম প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের আইডর সামুরোদা ছিলেন। তাঁকে হারিয়ে ভারতের ফুটবল অধিনায়ক সুনীলই এই অনন্য সম্মান জিতলেন। ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে গত ১৯দিন ধরে ভোট চাওয়া হয়েছিল। এএফসির নিজস্ব ইনস্টাগ্রামে ভোটপর্ব পরিচালিত হচ্ছিল। রবিবার এএফির এই ভোট পর্ব শেষ হয়। মোট ৫৬১,৮৫৬ জন ফুটবল ফ্যানে ভোট দেন। গণনায় উজবেকিস্তানের সামুরোদাকেকে পিছনে ফেরে ভারতের সুনীল ছেত্রী সবচেয়ে জনপ্রিয় ফুটবলার নির্বাচিত হন। এশিয়ান কাপের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হওয়ায় সুনীলকে অভিনন্দন জানিয়েছে এএফসি। টুইটারে লেখা হয়, ‘এএফসি এশিয়ান কাপ ২০১৯ সালে প্রিয় ফুটবলার বাছাইয়ের ফ্যানেরা ভোটের বিচারে সুনীলকে এগিয়ে রেখেছেন। সুনীলকে অনেক অভিনন্দন।’
Related Articles
কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্র।
কলকাতা, ১৯ মে:- অবশেষে কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। জুট কমিশনের দফতর থেকে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তীর স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে বাজারের বর্তমান অবস্থা ও কাঁচা পাটের যোগান পর্যালোচনা করেই এই সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করা হল। বিজেপি সাংসদ অর্জুন সিং কাঁচা […]
থানায় ডেকে গ্রেপ্তারের অভিযোগ দুই বিজেপি নেতাকে।
হুগলি, ২ সেপ্টেম্বর:- থানায় ডেকে গ্রেফতার গ্রেফতারের অভিযোগ বিজেপির দুই নেতাকে। ধৃত দুজন হলেন বাঁশবেড়িয়া মন্ডলের যুব সভাপতি বিশ্বজিৎ দাস এবং যুব নেতা বিষ্ণু চৌধুরী। ধৃত দুজনকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। আদালতের সামনে উপস্থিত ছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ বিজেপি নেতৃত্বরা। সুরেশবাবুর অভিযোগ গতকাল রাতে ওই দুই নেতাকে […]
ভুল বুঝিয়ে লোকসভায় ভোট পেলেও পুরভোটে বিজেপির অস্তিত্ব নেই ডানকুনিতে – স্বাতী খন্দকার।
হুগলি, ১২ মার্চ :- ডানকুনি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের একসঙ্গে হাজির করে পুরসভা তৃণমূলের দখলে থাকবে বলে দাবি করেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। বৃহস্পতিবার ডানকুনির আবাসনের সভাকক্ষে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে ডানকুনি পুরসভার যুযুধান দলীয় কাউন্সিলরদের পাশে বসিয়ে তিনি দাবি করেন কোথাও আমাদের সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সব মিটে গিয়েছে।বিরোধীরা ভুল বুঝিয়ে […]








