হাওড়া , ৩ আগস্ট:- রাখীবন্ধন উৎসব পালিত হচ্ছে হাওড়াতেও। সোমবার সকালে বেলুড় বাজারে প্রাক্তন পুরপিতা পল্টু বণিকের উদ্যোগে এক রাখীবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। বেলুড় বাজার জিটি রোডের উপর পথচলতি মানুষ, ট্রাফিক পুলিশ এবং গাড়িচালক ভাইদের নিয়ে ওই রাখীবন্ধন উৎসব পালন করা হয়। অনুষ্ঠানের আয়োজক পল্টু বণিক বলেন, রাখীবন্ধন আমাদের বাংলার ঐতিহ্য। এবার করোনা পরিস্থিতিতে অনুষ্ঠান অনেক ছোট আকারে করা হচ্ছে। সামাজিক দূরত্ব-বিধি মেনে মাস্ক পরে হাত স্যানিটাইজ করে এই অনুষ্ঠান হয়েছে। আমাদের একটাই বার্তা করোনা আক্রান্তদের ঘৃণা করবেন না। সমাজ থেকে বিচ্যুত করবেন না। সকলের পাশে থাকুন। সরকারি নির্দেশ মেনে চলুন। অন্যদিকে, রাখীবন্ধনের সকালে পথচলতি মানুষকে মাস্ক পরিয়ে রাখীবন্ধনের শুভেচ্ছা জানানো হয় হাওড়ায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এই অতিমারী পরিস্থিতিতে স্বাস্থ্য সচেতনতায় আজ মাস্ক পরিয়ে রাখীবন্ধনের শুভেচ্ছা জানানো হয় সকলকে। এভাবেই রাখীবন্ধন উৎসব পালন করলাম।
Related Articles
টানা আট ম্যাচ অপরাজিত কিবু ভিকুনার মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,৩১ জানুয়ারি:- টানা আট ম্যাচ অপরাজিত কিবু ভিকুনার মোহনবাগান। শুক্রবার বেইতিয়ারা ৩-২ গোলে হারাল চেন্নাই সিটিকে। মোহনবাগান ও চেন্নাই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। গোলও নষ্ট করে দু’ দল। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে মোহনবাগান ও চেন্নাই ম্যাচের স্কোর লাইন আরও হৃষ্টপুষ্টই দেখাত। এ দিনের ম্যাচ জিতে সাপ-লুডোর আই লিগ টেবলে মোহনবাগান নিজেদের অবস্থান আরও মজবুত […]
করোনা আক্রান্ত মহিলা বক্সার সরিতা দেবী।
স্পোর্টস ডেস্ক , ১৭ আগস্ট:- এবার করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ভারতীয় মহিলা বক্সার সরিতা দেবী । একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্বামীও । ভারতীয় হকি দলের ছয় খেলোয়াড় সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সরিতাদেবী সোমবার নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, গত তিন দিন ধরে জ্বরে […]
দুই গাড়ির সংঘর্ষ। হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহত তিন।
হাওড়া , ২০ জুলাই:- হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটে। একটি ট্যাক্সির সাথে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। এদের পুলিশি উদ্যোগে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, এদিন ট্যাক্সিটি সাঁত্রাগাছির দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। এর উল্টোদিকে থাকা মিক্সিং মেশিনের গাড়িটি কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে আসছিল।সাঁত্রাগাছি ব্রিজে ওঠার […]








