হুগলি , ৩ আগস্ট:- রাখি বন্ধন উৎসবের দিন শ্রীরামপুর বিপি দে স্ট্রীটে ভর দুপুরে ই-রিকশা চালাতে চালাতে মৃত্যু হল মধ্য বয়সী চালকের । সোমবার রাস্তার মধ্যে নিজের রিকশার মধ্যেই চালক ঢলে পড়তেই পথ চলতি লোকজন দ্রুত তাকে রিকশা থেকে নামাতেই দেখে সংঞ্জাহীন । পুলিশে খবর দিতেই পুলিশ এসে ই রিক্স চালককে উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করে । হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক অনুমান সান স্ট্রোকে মৃত্যু হয়েছে । তবে পুলিশ জানিয়েছে ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে । প্রথমে না জানা গেলেও পরে জানা যায় মৃত ব্যক্তি রিষড়ার আর,কে রোডের বাসিন্দা মহ: পোলাও।
Related Articles
করোনা পরিস্থিতিতে হাওড়ায় গরীব পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হল।
হাওড়া ,৩০ মার্চ:- করোনা মোকাবিলায় রাজ্য সরকারের করোনা ত্রাণ তহবিলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ। এছাড়াও প্রশাসনের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও। এমনকি অনেক সাধারণ মানুষও এই মহৎ কাজে এগিয়ে এসেছেন। সোমবার সকালে হাওড়ার রামকৃষ্ণপুর লেনে জয়হিন্দ বাজারে এলাকার বিশিষ্ট সমাজসেবী মোহন বসুর উদ্যোগে এলাকার গরীব পরিবারগুলির হাতে […]
শ্রীরামপুরের বহুতল আবাসনে ভয়াবহ আগুন।
হুগলি , ২ ফেব্রুয়ারি:- রিষড়া চার নম্বর রেলগেট এলাকার একটি আবাসনে আগুন। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আবাসনের চার তলায় আগুন লাগে।জানালা দিয়ে দাউ দাউ করে আগুনের শিখা বেরোতে দেখা যায়। চাঞ্চল্য ছড়ায় আবাসন চত্বরে। সারে বারোটা নাগাদ আগুন লাগে বলে জানা গেছে। আশেপাশের আবাসন থেকে বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়। […]
বিবাহ ও জন্মদিনে দিলীপকে জোড়া শুভেচ্ছা রচনার।
হুগলি, ১৯ এপ্রিল:- যেমন কথা, তেমন কাজ। হুগলির সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, স্বাস্থ্য খাতে বিশেষ পদক্ষেপ নিতে চলেছেন তিনি। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই আজ সকালে ধনিয়াখালি বেলমুড়ি কমিউনিটি হলে আয়োজিত হল বিশেষ স্বাস্থ্য শিবির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি, […]










