হুগলি ,১ আগস্ট:- আকাশছোঁয়া আনাজের দাম , দিনকেদিন মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস । তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক বেলটিং বাজারে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি কুড়ি টাকা মূল্যে সাধারণ মানুষকে আলু বিক্রি করে । তাদের দাবি যেখানে অন্য রাজ্য থেকে পেঁয়াজ সহ বিভিন্ন অনাজ এলেও দাম বৃদ্ধি হচ্ছে না , এ রাজ্যের উৎপাদিত সব্জির দাম আকাশছোঁয়া । সেখানে রাজ্য সরকারের কোনো উদ্যোগ নেই দাম কমানোর । পাশাপাশি পেট্রোল ডিজেলের দাম নিয়ে আন্দোলনে সরব হচ্ছে। যতদিন বা আলুর দাম কমেছে মানুষকে সুরাহা দিতে আজকের মত আগামী দিনেও কুড়ি টাকা করে আলু বিক্রি করা হবে বলে জানান বিজেপি নেতা পরাগতরু মিত্র।
Related Articles
হাতির হানায় যুবকের মৃত্যু।
মুর্শিদাবাদ , ৬ মে:- ফরাক্কায় হাতির হানায় মৃত এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ফরাক্কার বাহাদুরপুরের চাঁদর গ্রামের জঙ্গলে। গ্রামবাসীর অভিযোগ আজ ভোর বেলায় যখন গ্রামের এক যুবক মাঠের দিকে যায় সেই সময় একটি হাতির হানায় সেই যুবকের ঘটনাস্থল মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানায় মৃত যুবকের নাম রাজকুমার টুরী। বাড়ি ফরাক্কার বাহাদুরপুর গ্রামে চাঁদরে। এই […]
গগনচুম্বী বাজারদর , লক্ষ্মী পুজোয় ধনলক্ষ্মীতে টান বাঙালীর !!
সুদীপ দাস , ৩০ অক্টোবর:- রাত পোহালেই কোজাগরীর আরাধনায় মাতবে আপামর বাঙালী। বাঙলার ঘরে-ঘরে লক্ষ্মী পুজোর চল সুপ্রাচীন কাল থেকে। কিন্তু করোনা মরসুমে ঘরের এই পুজোতেও কাঁটছাট বাঙালীর। ঘরোয়া মা লক্ষ্মীর আরাধনায় আড়ম্বর বলতে যতটুকু বোঝায় এবার সেখানেও অনারম্বরের ছোঁয়া। সৌজন্যে অবশ্যই চিন থেকে উত্থান হওয়া কোভিড-১৯। করোনা ভাইরাসের জেরে একটানা লকডাউনের “অর্থনৈতিক কুফল” এখনও […]
অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাইকে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত স্ত্রী। আশঙ্কাজনক স্বামী।
হাওড়া, ৪ জুলাই:- ডাক্তার দেখিয়ে বাইকে বাড়ি ফেরার পথে লরিতে দুর্ঘটনার কবলে সস্ত্রীক দম্পতি। ঘটনায় স্ত্রীর মৃত্যু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে স্বামীর। সোমবার বিকেলে হাওড়ার আন্দুল রোডে ডাক্তার দেখিয়ে বাইকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন ওই সস্ত্রীক দম্পতি। জানা গেছে, সাবির আলি মল্লিক, তাঁর অসুস্থ স্ত্রী’কে ডাক্তার দেখিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় […]







