হাওড়া , ৩১ জুলাই:- করোনা বিধি মেনেই আজ জুলাইয়ের শেষ দিন থেকে খুলে গেল হাওড়ার মালিপাঁচঘড়ার হরগঞ্জ বাজার। হাওড়া সিটি পুলিশের সঙ্গে আলোচনার পরে সামাজিক দুরত্ব বিধি মেনে খুলে দেওয়া হল এই বাজার । বাজারটিকে তিনটি ভাগে ভাগ করে একেকটি ভাগে ঢোকা ও বেরনো গেট আলাদা করে দেওয়া হল। সবজি , মাছ ও মুদি বাজারের একটিতে ঢুকলে সেখানে কেনাকাটা সেরে বাইরে বেরিয়ে আবার অন্য বাজারে ঢোকার জন্যে এদিন লাইনে দাঁড়ান ক্রেতারা । বাজারের ভিতরেও যাতে সামাজিক দূরত্ব বিধি বজায় থাকে তাই লাইন দিয়ে ক্রেতাদের বাজারে ঢুকতে দেওয়া হয়। এদিন হরগঞ্জ বাজারের প্রত্যেক প্রবেশ পথেই থার্মাল গান দিয়ে ক্রেতাদের তাপমাত্রা দেখেই বাজারে প্রবেশের অনুমতি মেলে। মাস্ক পরা ক্রেতাদের হাতে স্যানিটাইজার দিয়ে ভেতরে যেতে দেওয়া হয় । ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যাবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে সহযোগিতা করেন পুলিশ কর্মীরা। ওয়াকিটকি মারফত প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়।
Related Articles
হাওড়া স্টেশন থেকে উদ্ধার কিশোরী।
হাওড়া , ৬ আগস্ট:- রেল পুলিশের তৎপরতায় উদ্ধার হল এক কিশোরী । বুধবার তাকে হাওড়া স্টেশন থেকে উদ্ধার করা হয় । রেল পুলিশ সূত্রে জানা গেছে , বছর পনেরোর ওই কিশোরী সকাল এগারোটা নাগাদ হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্স এলাকায় ইতস্তত ঘোরাঘুরি করছিল । বিষয়টি নজরে আসে আরপিএফের । সেখানে তাকে একা দেখে সন্দেহ হয় রেল […]
পঞ্চম দফা থেকে বাকি পর্বগুলিতে করোনা বিধি বাধ্যতামূলক জানালো কমিশন।
কলকাতা, ১৬ এপ্রিল:-কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্বাচন কমিশন রাজ্যে আগামীকাল পঞ্চম দফা থেকে নির্বাচনের বাকি পর্বগুলিতে সব রাজনৈতিক দলের কাছে বাধ্যতামূলকভাবে করোনা বিধি মেনে চলার আবেদন জানিয়েছে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় সাংবাদিকদের বলেন সংক্রমণ প্রতিরোধে কি ব্যবস্থা নেওয়া যায় সেই নিয়ে আজকের সর্বদলীয় বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থী,কর্মী-সমর্থকদের বাধ্যতামূলকভাবে মাস্ক পড়া, […]
জঙ্গলমহলে শিলাবৃষ্টির জেরে মরশুমের ধান চাষীরা ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা।
প:মেদিনীপুর,১৭ এপ্রিল:- করোনা আতঙ্কের মাঝেই তীব্র দাবদাহের মাঝখানে কিছুটা হলেও ঘরবন্দি সাধারন মানুষ জনকে একটু আমেজ পৌঁছে দিল বিকেলের মেঘ বৃষ্টি। বিকেল থেকেই ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি জঙ্গলমহলের ঝাড়গ্রাম, জামবনী সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে হয়। তাতেই স্বস্তিতে আমজনতা। তবে শিলাবৃষ্টির জেরে মরশুমের ধান চাষীরা ক্ষতির সম্মুখীন হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞ মহল। Post Views: […]






