স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- বছরের শুরু থেকেই ভক্তদের সারপ্রাইজ দিয়ে চলেছেন হার্দিক । কখনও অভিনেত্রী প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে, আবার কখনও বা চুপিসারে বাগদান পর্ব সেরে ফেলে। মে মাসে লকডাউনের মধ্যেই ভক্তদের জানিয়ে দেন নিজের বাবা হওয়ার খবর । তখনও হার্দিকের বিয়ের খবর কেউ জানত না। পরে জানা যায় , লকডাউনের মধ্যেই অন্তঃসত্ত্বা বান্ধবীকে বিয়ে করেছেন তিনি । এবার স্ত্রী নাতাশা জন্ম দিলেন পুত্র সন্তানে র। হার্দিকের স্ত্রী নাতাশা স্তানকোভিচ বৃহস্পতিবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন । সোশ্যাল মিডিয়ায় নিজেই সেই সুখবর জানিয়েছেন হার্দিক । নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে সদ্যজাত সন্তানের একটি ছবি পোস্ট করেন হার্দিক। যাতে দেখা যাচ্ছে তাঁর সন্তান তাঁর হাতের আঙুল শক্ত করে ধরে আছে। যদিও ছবিতে শিশুটির মুখ দেখা যায়নি। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে, নতাশা এবং সদ্যোজাত সন্তান দুজনেই ভাল আছেন। উল্লেখ্য , মে মাসের ৩১ তারিখ নিজেদের বাবা-মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন নতাশা এবং হার্দিক । এই সুখবর পেয়ে স্বাভাবিকভাবেই হার্দিক এবং নাতাশার ভক্তরা বেশ খুশি । সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বইছে।
Related Articles
বি.গার্ডেনের গাছ খুঁজতে অ্যাপ আনল বিএসআই কর্তৃপক্ষ।
হাওড়া , ১০ অক্টোবর:- শিবপুর বোটানিক্যাল গার্ডেনের গাছ খুঁজতে এবার অ্যাপ আনল বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ( বিএসআই ) কর্তৃপক্ষ। শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দ্রষ্টব্য বস্তু হল প্রাচীন বটবৃক্ষ। যেটি প্রায় ২৫০ বছরের প্রাচীন। গাছটির পরিধি ৩৩০ মিটার। বেড়াতে এসে এই প্রসিদ্ধ বটগাছ দেখতে চান সকলেই। কিন্তু তাঁদের গার্ডেনে এসে তা খুঁজতে সময় লেগে […]
পুজোয় নবান্ন ও স্বাস্থ্য ভবনে ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু , চিকিৎসার সঙ্গে যুক্ত কর্মীদের পুজোয় ছুটি বাতিল।
হাওড়া , ১২ অক্টোবর:- আসন্ন উৎসবের মরসুমে করোনার প্রকোপ বাড়লে তার মোকাবিলা করার জন্য রাজ্য সরকার একাধিক ব্যবস্থা নিচ্ছে। করোনা চিকিৎসার পরিকাঠামো বৃদ্ধি সহ এই সমস্ত সিদ্ধান্ত আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের পর মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান পুজোর আগেই বিভিন্ন সরকারি কোভিড হাসপাতালে শয্যা সংখ্যা ৫০ শতাংশ বাড়ছে। বর্তমানে এই সব হাসপাতালগুলিতে […]
৯০ মিনিটের শত্রুতা ভুলে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের মালিদের সাহায্যের হাত বাড়িয়ে দিল ইস্টবেঙ্গল ক্লাব।
কলকাতা , ৩০ মার্চ:- সারা দেশ ব্যাপী ও বিশ্ব জুড়ে করোনা আতঙ্ক ।দেখা গিয়েছে আর এই করোনা আতঙ্কের জেরে সারা দেশ ও বিশ্ব জুড়ে খাদ্যের অভাব দেখা দিয়েছে । এই কারনে ইস্টবেঙ্গল ক্লাব তাদের নিজেদের ক্লাবের মালীদেরতো বটে তার সাথে ৯০ মিনিটের শত্রুতা ভুলে আজ সকালে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান_মহামেডান ক্লাব সহ ময়দানের প্রতিটা ক্লাবের মালিদের হাতে […]






