হাওড়া , ৩০ জুলাই:- চুরির ঘটনার মাত্র ১২ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার করল হাওড়া সিটি পুলিশ। ধরা পড়ল অভিযুক্ত। বুধবার এই ঘটনা ঘটেছে হাওড়ার চ্যাটার্জিজাট এলাকায়। পুলিশ জানায়, বুধবার সকালে তাঁদের কাছে একটি মাহিন্দ্রা সুপ্রো গাড়ি চুরির অভিযোগ করেন সঞ্জিত দাস। এরপরেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটির কোনদিকে গেছে জানতে পারেন তদন্তকারীরা। সেইমত রাস্তায় লাগানো সিসিটিভির ফুটেজ দেখে ডোমজুড়ের অঙ্কুরহাটিতে তল্লাশি চালিয়ে গাড়িটি উদ্ধার করে পুলিশ। সাথে গাড়ি চুরির দায়ে মঈনুদ্দিন গাজি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related Articles
সেন্ট্রাল ফোর্স সাহায্য করছে বিজেপিকে। বাহিনীর ভরসায় বাংলায় ভোট করতে চাইছে বিজেপি। দাবি অরূপ রায়ের।
হাওড়া , ৭ এপ্রিল:-সেন্ট্রাল ফোর্স সাহায্য করছে বিজেপিকে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ভরসায় বাংলায় ভোট করতে চাইছে বিজেপি। কিন্তু তাতেও বাংলার ক্ষমতায় আসবে তৃণমূলই। দাবি অরূপ রায়ের। পাশাপাশি, আগামী ১০ তারিখ হাওড়ায় দ্বিতীয় দফার ৯টি আসনেও তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত বলে দাবি করলেন দলের সদরের চেয়ারম্যান অরূপ রায়। বুধবার সকালে কদমতলার জেলা সদর কার্য্যালয়ে এক সাংবাদিক […]
বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার ৪ টি সাব স্টেশন চালু করেছে – শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা , ৬ ফেব্রুয়ারি:- নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে ও বিদ্যুৎ সরবরাহের মান উন্নত করতে রাজ্য সরকার উত্তর দিনাজপুরের বাঙ্গার, নদিয়ার বার্নিয়া, সুন্দরপুর ও মুর্শিদাবাদের সালারে ৪ টি সাব স্টেশন চালু করেছে। বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় আজ ভার্চুয়াল মাধ্যমে এই সাব স্টেশনগুলির উদ্বোধন করেন। পরে বিধানসভা ভবনে তিনি সাংবাদিকদের বলেন, বাঙ্গার, বার্নিয়া ও সুন্দরপুরে যে সাব স্টেশন […]
দিনেদুপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ চুঁচুড়ায়।
হুগলি, ৩১ মার্চ:- দিনেদুপুরে এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম দীপক সাহা ওরফে মৃণাল। পুলিশ সূত্রে খবর, সুগন্ধার কাছে বছর সাতান্নর মৃণালের সুপারি কারখানা রয়েছে। বাড়ি থেকে তিনি মোটর স্কুটি অথবা নিজের চারচাকা গাড়ি নিয়ে ওই কারখানায় যাতায়াত করেন। মৃণাল জানান, এ দিন দুপুর একটার পর কারখানা থেকে […]







