হুগলি , ৩০ জুলাই:- লকডাউনে ডানলপ কারখানার কর্মির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার । বাঁশবেড়িয়ার তার নিজের বাড়িতে । জানা যায় চুঁচুড়া থানার অন্তর্গত বাঁশবেড়িয়া রায়গলির বাসিন্দা । বছর পঁয়তাল্লিশ এর শরৎ ব্যানার্জী তিনি তার দিদি ও জামাইবাবুর সঙ্গে থাকতেন । তিনি সাহাগঞ্জের বন্ধ ডানলপ কারখানায় কাজ করতেন বর্তমানে তিনি বাড়িতে টিউশনির পাশাপাশি গান বাজনা নিয়ে থাকতেন।আজ বেলার দিকে তার নিজের ঘরে ঝুলন্ত মৃতদেহ দেখতে পান পরিবারের লোকজনরা।খবর দেওয়া হয় চুঁচুড়া থানাতে । এলাকাবাসীরা বলেন শরৎ বাবু খুব মিসুকে ছিলেন গান বাজনা ভালোবাসতেন। নিজের ঘরে গান করে ফেসবুক ও ইউটিউবে ছাড়তেন । গতকালও তিনি গান করেছেন বলে জানা যায়। কেন এই ঘটনা ঘটলো তা বোঝা যায়নি। ঘটনাস্থলে আসেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রশাসক ও বিদায়ী উপ পৌরপ্রধান আদিত্য নিয়োগী । পরে পুলিশ এসে মৃতদেহটি ময়না তদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠায় । পুলিশ তদন্ত করে দেখছে কি কারনে আত্মহত্যা।
Related Articles
বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ রিষড়া থানার উদ্যোগে।
হুগলি, ৫ জুন :- সারা দেশের পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকারের উদ্যোগে এদিন থানা প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয়। শুধু থানা নয় এদিন রিষড়া শহরের বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়। এছাড়াও বেশ কিছু মানুষের হাতে গাছের চারাও তুলে দেওয়া হয়। […]
জল নিয়ে বিজেপির বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া , ২৯ মার্চ:- ভোটের আবহে এবার জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ, হাওড়ার মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মানুষ নলবাহিত পানীয় জলের সমস্যায় রয়েছেন দীর্ঘদিন।পঞ্চায়েতের দ্বারস্থ হয়েও কোন সুরাহা হয়নি। এরই প্রতিবাদে আজ এলাকার মহিলা সহ স্থানীয়দের নিয়ে বিজেপি কর্মীরা মাকড়দহ মোড়ে হাওড়া আমতা রোড অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে […]
বিপদের দিনে মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলো ডানকুনি স্পোর্টিং ক্লাব।
চিরঞ্জিত ঘোষ ,২৯ মার্চ:- রাজ্য জুড়ে চলছে করোনার ভয়াল ভ্রুকুটি । এই সময় মানুষের পাশে দাঁড়াবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে সামনে থেকে এই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন । তার মানুষের কাছে বার্তা এই লড়াইয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। আক্রান্ত মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এরই জন্য মুখ্যমন্ত্রী গঠন করেছেন চিফ […]







