স্পোর্টস ডেস্ক , ৩০ জুলাই:- সদ্য ৫০০ টেস্ট উইকেটের মালিক হয়েছেন স্টুয়ার্ট ব্রড। একইসঙ্গে আইসিসি টেস্ট ক্রম তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার। তাঁর ঝুলিতে রয়েছে ৮২৩ রেটিং। ৯০৪ রেটিং নিয়ে তালিকার শীর্ষ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার নেইল ওয়াগনারের রেটিং ৮৪৩। লকডাউনে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকা জসপ্রীত বুমরাহ আইসিসি টেস্ট তালিকায় অনেকটাই নেমে গিয়েছেন। তালিকার অষ্টম স্থানে অবস্থান করছেন ভারতীয় ফাস্ট বোলার। ঝুলিতে ৭৭৯ রেটিং রয়েছে বুমরাহের। অন্যদিকে আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ। ৯১১ রেটিং রয়েছে তাঁর নামের পাশে। তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বিরাট কোহলি। ৮৮৬ পয়েন্ট রয়েছে ভারত অধিনায়কের ঝুলিতে। ৮২৭ রেটিং নিয়ে অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশানে তৃতীয় স্থানে অবস্থান করলেও চতু্র্থ স্থানে নেমে গিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস।
Related Articles
টানা কয়েক ঘন্টার রোমহর্ষক পর্ব , ঘুম ভাঙাতে ভাঙতে হলো দরজা !
সুদীপ দাস, ২০ নভেম্বর:- ঘুম! ঘুম নিয়ে গবেষনা নতুন নয়। বই ঘাটলে দেখা যাবে খ্রীষ্টপূর্ব থেকেই হয়তো ঘুম নিয়ে গবেষনা চলছে। তবে আধুনিক বিজ্ঞানের কথায় ঘুম হল একটি জৈবিক বিষয়। যা প্রানীকুলের কাছে অত্যন্ত স্বাভাবিক। মানুষ সারা জীবনের প্রায় ৩৫% সময় ঘুমেই কাটিয়ে দেন। অর্থাৎ কেউ যদি ৬০ বছর বাঁচে তবে হিসেব কষলে দেখা যাবে […]
লাগাতার বৃষ্টিতে কোজাগরী লক্ষ্মী পূজার ফলের বাজারে আগুন !
নদিয়া, ১৯ অক্টোবর:- লক্ষ্মী পুজোর প্রাক মুহূর্তে এবছর ফলের বাজার সরগরম। যারা সারাবছর সবজি, আলু ও ডিমের ব্যাবসায়ী তারাও বসেছেন ফলের পসরা সাজিয়ে। এবছর ফলের বাজার অন্যান্য বছরের তুলনায় ততটা ভালো নয়। বেশির ভাগ ফলেরই দাম বেড়েছে। তাছারা অনেক ব্যবসায়ী দাবি করলেন কভিড ১৯ এর প্রেক্ষাপটে সাধারণ মানুষের আর্থিক সমস্যায় ভুগছেন, কাজেই অনেকে কোনো রকমে […]
চন্ডিতলায় শেষ দিনে স্বাতী খন্দকারের হয়ে প্রচারে ঝড় তুললেন দেব।
চিরঞ্জিত ঘোষ , ৮ এপ্রিল:- চতুর্থ দফার ভোট প্রচারের শেষ লগ্নে এসে চন্ডীতলা বিধানসভার ঝড় তুললেন অভিনেতা সাংসদ দেব। এদিন সকালে চন্ডীতলার বিভিন্ন রাস্তায় রোড শো করে এই কেন্দ্রে দু’বারের জয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন দেব। এদিন খুব সকাল থেকেই চন্ডীতলার মানুষ এসে ভিড় জমিয়েছিলেন। দেবের যাত্রা পথের দু’ধারে […]










