স্পোর্টস ডেস্ক , ২৯ জুলাই:- গত ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ চলার সময় উমর আকমলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিল বুকিরা । সেই প্রস্তাবে সাড়া না দিলেও বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড কিংবা আইসিসি-কে জানাননি আকমল । এই আচরণকে পিসিবি-এর দুর্নীতি বিরোধী কোডের ২ .৪ .৪ ধারায় গর্হিত অপরাধ বলে গন্য করা হয়েছিল । সেই অপরাধের শাস্তি হিসেবে গত এপ্রিলে আকমলকে তিন বছর ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছিল । গত মে মাসে শাস্তি লাঘব করার আবেদন করেছিলেন পাক উইকেটরক্ষক-ব্যাটসম্যান। অবশেষে উমর আকমলের শাস্তির মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন বছরের পরিবর্তে দেড় বছর বা ১৮ মাস আকমলকে ক্রিকেট থেকে দূরে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছেন এহসান মানিরা। এর অর্থ চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২১-এর অগাস্ট পর্যন্ত শাস্তির অধীনে থাকতে হবে পাক উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। নির্বাসন কাটিয়ে তিনি আর জাতীয় দলে ফিরতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেট বিশ্ব।
Related Articles
তিন আসনে ভোটের জন্য রাজ্যে আসছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- রাজ্যে তিন আসনে আসন্ন বিধানসভা ভোট ও উপনির্বাচন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই মত তিন আসনে ভোটের জন্য ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন ও সামশেরগঞ্জ এবং জঙ্গিপুরে ভোট। সূত্রের খবর, ভোট নিরাপত্তার জন্য মোতায়েন করা […]
উচ্ছেদ নয়, দোকান ছোট করতে হবে, আবেদন নিয়ে দোকানিদের কাছে বিধায়ক।
হুগলি, ৬ আগস্ট:- উচ্ছেদ নয়, দোকান ছোট করতে হবে। এই আবেদন নিয়েই দোকানে দোকানে ঘুরলেন বিধায়ক। মুখ্যমন্ত্রী নির্দেশ ছিল সরকারি জমি দখলমুক্ত করতে হবে। নির্দেশের পরেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সরকারি জমি দখলমুক্ত করার কাজ। তবে এখনো পর্যন্ত হুগলী চুঁচুড়া পৌর এলাকায় সেরকম কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শুধু পৌরসভার পক্ষ থেকে দোকান সরিয়ে নেওয়ার […]
ট্রেন থেকে পড়ে আহত হওয়া যাত্রী রাস্তাতেই মৃত্যু।
হুগলি, ৪ জানুয়ারি:- মৃত্যু হল ট্রেন থেকে পরে আহত হওয়া সেই যাত্রীর। আজ সকালে ডানকুনি থেকে ট্রেনে ওঠেন পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার বাসিন্দা চন্দন প্রচন্ড (৫৫। ভীড় ট্রেনে কোনো ভাবে উঠলেও বেলানগর স্টেশন আসার আগেই ট্রেন থেকে পরে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আর জি কর […]











