হুগলি , ২৮ জুলাই:- করোনা আক্রান্তের মৃতদেহ দাহ করাকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁশবেড়িয়ার গন্ধেশ্বরী ঘাটে। সোমবার সন্ধ্যা থেকেই স্থানীয় বাসিন্দারা গন্ধেশ্বরী ঘাটে জড়ো হয়। করোনায় মৃতদের দাহ করা হচ্ছে ওই ঘাটে , অভিযোগ বাসিন্দাদের । চুঁচুড়া থানার পুলিশ গিয়ে বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করে । শুধু গন্ধেশ্বরী ঘাট নয় মহামারীতে মৃত্যু বাড়ছে , তাই বিভিন্ন পুরসভা এবং পঞ্চায়েত এলাকায় মৃতদেহ দাহ সৎকারের ব্যবস্থা করা হয়েছে । গন্ধেশ্বরী ঘাটে বৈদ্যুতিক চুল্লি নেই তবে আগে কাঠে মৃতদেহ দাহ করা হত । প্রশাসন সূত্রে খবর গন্ধেশ্বরী ঘাটেও করোনা মৃতদেহ দাহ করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে । গতকাল একটি মৃতদেহ নিয়ে এলে বিক্ষোভ শুরু হয় । বিক্ষোভ না থামায় গভীর রাতে আরো পুলিশ নিয়ে এসে লাঠি উঁচিয়ে বিক্ষোভ কারীদের হঠিয়ে দেয় প্রশাসন । পরে মৃতদেহ দাহ করা হয়।
Related Articles
আগামী ১৫ জুন থেকে খুলছে বেলুড় মঠ। খুশি ভক্তরা।
হাওড়া , ১১ জুন:- লকডাউনে দীর্ঘ প্রায় আড়াই পর বন্ধ থাকার পর আগামী ১৫ জুন থেকে খুলছে বেলুড় মঠ। খুশি মঠের ভক্তরা। ভক্তরা জানান, আবার মঠে এসে ঠাকুর রামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের মন্দির দর্শন করা যাবে এটা ভেবেই তাঁরা আপ্লুত। মঠ সূত্রের খবর, আগামী ১৫ জুন থেকে খুলতে চলেছে বেলুড় মঠ। দর্শনার্থী ও […]
ট্রাক ও অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক মহিলার ও আশঙ্কাজনক ৩ ।
দ:২৪পরগনা , ১৬ আগস্ট:- ট্রাক ও অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক মহিলার ও আশঙ্কাজনক ৩ । ঘটানাটি দক্ষিণ 24 পরগনার কুলপি থানা এলাকার বেলপুকুর মোড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোগী নিয়ে ডায়মন্ড হারবার এর দিকে আসছিল টি এম্বুলেন্স অপরদিকে গ্যাস বোঝাই একটি ট্রাক কাকদ্বীপের দিকে যাচ্ছিল। বেলপুকুর মোড়ের কাছে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে […]
শান্তিপুরে তোলাবাজি নিয়ে গোষ্ঠী কোন্দল শাসকদলের।
নদীয়া , ২৩ জুলাই:- তোলাবাজি নিয়ে গোষ্ঠী কোন্দল শাসকদলের। গভীর রাতে কয়েকজনকে এলোপাতাড়ি দায়ের কোপ সেইসঙ্গে চলল গুলি। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানা এলাকায়। সূত্রের খবর, নদীয়ার শান্তিপুর পুরসভার 23 নম্বর ওয়ার্ডের মালঞ্চ পাড়া এলাকায় তোলাবাজি নিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, শান্তিপুর পৌরসভার তৃণমূল কংগ্রেসের প্রাক্তন উপ পৌরপতি আব্দুল […]








