হুগলি , ২৮ জুলাই:- দুপুরের ঝোড়ো হাওয়া ও একটানা বৃষ্টিতে গাছ পরে যানচলাচল ব্যাহত হলো জিটি রোডে । মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মগরা থানার তালান্ডু রেডিও সেন্টারের কাছে । এদিন বহু প্রাচীন একটি সুবিশাল গাছ রাস্তার এপার-ওপার বরাবার ঝুঁকে পরে । দুপুর আড়াইটা নাগাদের এই ঘটনায় জিটি রোডে যানচলাচল বন্ধ হয়ে যায় । বাইক , অটো-টোটোর মত ছোট গাড়ি কোনভাবে যাতায়াত করলেও ভারী যানচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় । জিটি রোডের উপর সারি-সারি গাড়ি দাঁড়িয়ে পরে। এদিন একটানা বৃষ্টির জন্য গাছটি সরানোর কাজেও দেরী হয় বলে খবর।
Related Articles
রাতের অন্ধকারে নক্কারজনক কাণ্ড, থানায় অভিযোগ দায়ের পশুপ্রেমীদের।
হাওড়া, ২৬ জুন:- রাত হলেই লাঠি হাতে ঘুরছে একদল বাইকবাহিনী। না কোনও দুষ্কৃতী ধরতে নয়, এলাকার পথ কুকুরদের মারধর করে এলাকাছাড়া করতে কার্যত কোমর বেঁধে পথে নেমেছেন এরা। অবলা পশুদের উপর হামলা চালিয়ে এলাকার কিছু যুবক রীতিমতো ‘গ্যাং’ তৈরি করে নক্কারজনক এই ঘৃণ্য কাজ করছে বলে অভিযোগ উঠেছে। হাওড়ার লিলুয়ার শান্তিনগরের এমন চাঞ্চল্যকর ঘটনায় কার্যত […]
কংগ্রেসে জিতে তৃণমূলে যোগ দিলেন বাগনানের জয়ী মহিলা প্রার্থী।
হাওড়া, ১৪ জুলাই:- পঞ্চায়েত ভোটে কংগ্রেসের টিকিটে জিতে এসে তৃণমূলে যোগ দিলেন বাগনানের জয়ী এক মহিলা প্রার্থী। হাওড়ার বাগনান-১ ব্লকের হাটুরিয়া-১ গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় চাঞ্চল্য রাজনৈতিক মহলে। হাটুরিয়া-১ পঞ্চায়েতের বিজয়ী কংগ্রেস প্রার্থী হাসিনা বিবির হাতে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দলের পতাকা তুলে দেন হাওড়া জেলা (গ্রামীণ) তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক রাজা সেন। তিনি বলেন, নির্বাচনের […]
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করছে।
কলকাতা, ২১ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর তদন্তে বিশেষ তদন্তকারী দল সিট গঠন করছে। মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী ও ডিজি মনোজ মালব্যের নেতৃত্বে গঠিত ওই তদন্তকারী দল ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। সোমবার নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আনিসের মৃত্যের নিরপেক্ষ তদন্ত হবে। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। দোষীদের ছেড়ে […]









