পূর্বমেদিনীপুর , ২৭ জুলাই: দীঘায় উঠলো বিশাল দৈত্যকার মাছ। ওজন ৭৮০ কিলোর এই চিলশঙ্কর মাছ , দীঘা মোহনায় বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখতে ভিড় জমান অনেকে । এই মাছের বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা । এইদিন পূর্বমেদিনীপুরের দীঘা মোহনায় নবকুমার পইড়ার আড়তে উড়িষ্যার এক মৎস্যজীবী বিক্রি করে এই মাছ । মৎসজীবীদের দাবি, এই ধরণের দৈত্যাকায় মাছ সাধারণত জালে ওঠে না। তাই এই ধরণের মাছের দেখা পাওয়াও বিরল সেই মাছ আবার কেনে নদীয়া রানাঘাটের এক ব্যাবসায়ী । এইদিন সকালে বিশাল আকারের চিল শঙ্কর মাছ দেখাতে ভিড় জমায় স্থানীয় মানুষ ও অল্প সংখ্যক পর্যটক । উৎসুক পর্যটক আবার এই বিশাল আকারের চিল শঙ্কর মাছের ছবি নিজেদের ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিলেন ।
Related Articles
শিতলকুচির ঘটনার জন্যে মুখ্যমন্ত্রীর উস্কানি মুলক কথাবার্তাই দায়ী – দিলীপ ঘোষ।
ব্যারাকপুর , ১০ এপ্রিল:- মমতা বন্দোপাধ্যায় হেরে যাবেন বুঝতে পেরেই সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছেন। শনিবার বিকেলে বিজেপি প্রার্থী রাজু বন্দোপাধ্যায়ের হয়ে কামহাটিতে রোড শোয়ে অংশ নিয়ে এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন কামহাটির শহিদ বেদি মোড় থেকে বিজেপি পার্থী রাজু বন্দোপাধ্যায়ের সমর্থনে রোড শোটি শুরু হয়ে কামহাটির বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে। এদিন […]
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ে বৈঠক চন্দননগরে।
হুগলি, ২৭ সেপ্টেম্বর:- ডেঙ্গি পরিস্থিতি নিয়ে চন্দননগরে উচ্চ পর্যায়ের বৈঠক, মানুষকে সচেতন করায় জোর, বাড়ানো হচ্ছে হাসপাতালের বেড।কোভিডের সময় তৈরী ওয়ার্ড গুলোকে ডেঙ্গি চিকিৎসায় কাজে লাগানো হবে। পুজোর আগে ডেঙ্গির প্রকোপ ভয় ধরাচ্ছে হুগলিতে। জেলা প্রশাসন উদ্বিগ্ন ডেঙ্গি নিয়ে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন ডেঙ্গি মোকাবিলায় জন প্রতিনিধি ও পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করতে।সেইমত আজ […]
ভ্যাক্সিন নিয়ে রণক্ষেত্র হাওড়ার জগৎবল্লভপুর।
হাওড়া, ৩ মে:- হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় ভ্যাক্সিন দেওয়াকে কেন্দ্র করে আজ দুপুরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, মহাকালহাটি উপস্বাস্থ্যকেন্দ্র চত্ত্বরে বোমাবাজি হয়। আগ্নেয়াস্ত্র নিয়েও হামলার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে যায় পুলিশ। বন্ধ হয়ে যায় ভ্যাক্সিন দেওয়ার কাজ। এদিন করোনার টিকা নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে অশান্তি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল হয়ে […]







