হুগলি , ২৬ জুলাই:- পারিবারিক অশান্তির জেরে সংঘর্ষের ঘটনা ঘটলো গোঘাটের বাবুরামপুরে।অশান্তি থামাতে গিয়ে জখম হলেন স্থানীয় তৃণমূল নেতা ফরিদ খান।রবিবার বাবুরামপুরে পারিবারিক অশান্তির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।খবর পেয়ে অশান্তি থামাতে যান তৃণমূল নেতা।সেখানেই দুপক্ষের অশান্তির মাঝে পরে আহত হন তৃণমূল নেতা সহ বেশ কয়েকজন।আহতদের কামারপুকুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এরপর ঘটনাস্থলে যান গোঘাট থানার বিশাল পুলিশবাহিনী।চারজনকে আটক করেছে পুলিশ ।
Related Articles
চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ , ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী উত্তীর্ণ।
কলকাতা, ২০ জুলাই:- রাজ্যে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন। তিনি বলেন এবার ১০০শতাংশ ছাত্র-ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হলো ৬৯৭। মোট ৭৯জন ছাত্র-ছাত্রী এই নম্বর পেয়েছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০লক্ষ ৭৯হাজার ৭৪৯জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৪লক্ষ ৬৫ হাজার৮৫০জন […]
শালিমার ওয়ার্কস কারখানার পুনরুজ্জীবন ও পরিবহনকে চাঙ্গা করার দ্বিমুখী পরিকল্পনা নিল রাজ্য সরকার।
কলকাতা, ১৪ জুন:- রাষ্ট্রায়াত্ত শালিমার ওয়ার্কস কারখানার পুনরুজ্জীবনের পাশাপাশি রাজ্যের পরিবহন ক্ষেত্রকে চাঙ্গা করতে দ্বিমুখী পরিকল্পনা নিল রাজ্য সরকার। রাজ্য পরিবহন দফতরের অন্তর্গত যে সমস্ত ভেসেল রয়েছে সেগুলির রক্ষণাবেক্ষণের ভার বেসরকারি সংস্থার হাত থেকে নিয়ে আপাতত ওই রাষ্ট্রায়ত্ত সংস্থার হাতে দেওয়া হবে। সেগুলির মেরামতের কাজ করে আপাতত লাভের মুখ দেখবে শালিমার ওয়ার্কস। সোমবার হাওড়া শালিমার […]
হাঁস চরছে কোনা এক্সপ্রেসওয়েতে !
হাওড়া, ৪ অক্টোবর:- হাঁস চড়ছে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে! ঘটনাস্থল হাওড়ার গড়ফা ব্রিজ এলাকা। কয়েকমাস আগেই এই রাস্তায় আন্ডারপাস তৈরি করা হয়েছিল। কোনা এক্সপ্রেসওয়ের উপর নির্মিত নতুন গড়ফা সেতুর ভার্চুয়াল উদ্বোধন হয়েছিল। এবারের ভারী বৃষ্টিতে আন্ডারপাসের বেহাল অবস্থা। বন্ধ যান চলাচল। খড়গপুর থেকে দ্বিতীয় হুগলি সেতুতে আসার জন্য যানজট মুক্ত করতেই এই রাস্তা তৈরি করা হয়েছিল। […]







