স্পোর্টস ডেস্ক , ২৬ জুলাই:- এবার প্রথম কোনও ২৯ জুলাই যেখানে মোহনাবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্রকে ছাড়া মোহনবাগান দিবস পালন হতে চলেছে। গত বছর নভেম্বরের এর পড়ন্ত দুপুরে অঞ্জন মিত্র প্রয়াত হন। মৃত্যুকালের তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। দীর্ঘ ১৯৯৫ সাল থেকে দীর্ঘ ২৩ বছর ধরে ক্লাব প্রশাসনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। প্রয়াত সচিব অঞ্জন মিত্রকে শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যে তাঁর জন্মদিনের দিন ২০ জুলাই উত্তর কলকাতায় ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। হেদুয়া পার্কে এই রক্তদানের আয়োজন করা হয়। এবার মোনহবাগান দিবসে অঞ্জন মিত্র পুরস্কার প্রদান শুরু করতে চলেছে ক্লাব। ২৯ জুলাই মোহনবাগান দিবস। করোনা সংকটের আবহে এবছর অবশ্য ক্লাব তাঁবুতে জাঁকজমকপূর্ণ কোনও অনুষ্ঠান হচ্ছে না। প্রয়াত অঞ্জন মিত্রের নামাঙ্কিত সম্মান প্রদান করা হবে। বর্তমান সময়ে ময়দানের সেরা প্রশাসকের হাতে এই সম্মান তুলে দেওয়া হতে চলেছে ক্লাব সূত্রে জানা গিয়েছে।
Related Articles
তিন দিন ধরে স্বামীর মৃতদেহ আগলে স্ত্রী, চাঞ্চল্য উত্তরপাড়ায়।
হুগলি, ১০ মার্চ:- তিনদিন ধরে স্বামীর মৃতদেহ নিয়ে বসে স্ত্রী,দুর্গন্ধ পেয়ে পুলিশ ডাকল প্রতিবেশিরা। মৃতেদহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাল উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তরপাড়ার আপার বি পি এম বি সরণীর বাসিন্দা বছর ৬৫ র হরেন্দ্র নাথ মন্ডলের নিজের ঘরেই মৃত্যু হয় দিন তিনেক আগে। এলাকার বাসিন্দারা আজ সকাল থেকে […]
ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত।
কলকাতা , ১৯ জুন:- ক্যানিং, ভাঙ্গর ও সংলগ্ন এলাকায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নিরাপত্তা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে। তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে।এ বিষয়ে বিধায়ক শওকত বলেছেন, ‘‘রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু উপলব্ধি করেছেন। বিশেষ করে, ভাঙড়ের মাটিতে যে সন্ত্রাস চলছে, কিছু কিছু রাজনৈতিক […]
ফের আন্তর্জাতিক স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
কলকাতা, ২৮ অক্টোবর:- ফের আন্তর্জাতিক স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ব বিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং কোয়াকোয়ারেলি সাইমন্ডস’র প্রকাশিত বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে স্থান পাওয়া দেশের ১৫ টি বিশ্ব বিদ্যালয়ের মধ্যে একমাত্র সরকারি অনুদান প্রাপ্ত বিশ্ব বিদ্যালয় হিসাবে স্থান পেয়েছে যাদবপুর। গত জুলাই মাসে দেশের সেরা বিশ্ববিদ্যালয় তালিকায় চতুর্থ স্থানে জায়গা করেছিল যাদবপুর। এবার মিলল আন্তর্জাতিক স্বীকৃতি। পরিবেশ রক্ষা […]









