হাওড়া , ২৫ জুলাই:- যৌতুকের দাবিতে গৃহবধূর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। শনিবার সকালে অশান্তি চরমে ওঠে। অত্যাচার সহ্য করতে না পেরে তরুণী গৃহবধূ ( ২০ ) গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানা এলাকার ফোরশোর রোড এআরপি লাইনে। এই ঘটনায় থানায় বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করেন গৃহবধূর বাবা। সেই অভিযোগ পেয়েই পুলিশ গৃহবধূর স্বামী সুরজ রাউত, শ্বাশুড়ি লক্ষ্মী রাউত ও ভাসুর অনিল রাউতকে গ্রেফতার করে। জানা গেছে, ২০১৮ এর ২২ অক্টোবর সুরজের সঙ্গে ভালবাসা করে বিয়ে হয়েছিল ওই তরুণীর। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শুরু হয় নির্যাতন। যৌতুক না দিতে পারায় নির্যাতন দিনে দিনে বাড়তে থাকে। শনিবার সকালে সাড়ে ৮টা নাগাদ ওই তরুণী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
Related Articles
পুজো উদ্বোধনে ববি হাকিম।
হাওড়া, ৫ অক্টোবর:- “দুর্গাপুজোর আবরণ উন্মোচনের মাধ্যমে আমরা মাতৃজাতিকেই সম্মান জানাই। মাতৃজাতিকে সম্মান জানানোর জন্যই এই দুর্গাপূজা।” শনিবার দুপুরে হাওড়ার দক্ষিণ রায়তলা দুর্গাপূজা কমিটির উদ্বোধনে এসে মঞ্চে ওই বক্তব্য রাখেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের পুজো উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী সহ অন্যান্যরা। Post Views: 306
হাওড়ায় পৃথক দুটি দুর্ঘটনায় মৃত ২। জখম ২।
হাওড়া,২০ ডিসেম্বর:- বৃহস্পতিবার রাতে হাওড়ায় দুটি পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন ২ জন। প্রথম ঘটনাটি ঘটে কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা ব্রিজের কাছে। রাত সাড়ে ১২টা নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়। অপর ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার ইস্ট – ওয়েস্ট বাইপাসে। এই ঘটনায় বাইক আরোহী এক যুবক সহ ইন্ডিকা […]
কলকাতায় ভোটের আগে টানা ১০ দিন বাসের অভাবে নাকাল হওয়ার সম্ভাবনা।
কলকাতা, ২২ মে:- ভোটের আগে থেকেই কলকাতার রাস্তা থেকে অধিকাংশ বাস ও মিনিবাসের উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা। যা নিয়ে আশঙ্কা ছড়িয়েছে জন মানসে। সপ্তম তথা শেষ দফায় আগামী ১ লা এপ্রিল ভোট গ্রহণ কলকাতায়। ভোটের আগে ২৮ মে থেকেই ৭ কলকাতা ও শহরতলি থেকে ৯০ শতাংশ বাস-মিনিবাস রাস্তা থেকে তুলে নেওয়া হবে। পাশাপাশি ষষ্ঠ দফার […]










