হুগলি , ২৪ জুলাই:- এলাকা জীবানুমুক্ত করতে ফেলে দেওয়া জিনিসকে হাতিয়ার রিষড়া পুরসভার । বর্তমানে করোনার গ্রাস উর্দ্ধমুখী । হুগলি জেলায় রিষড়া পুরসভা এলাকাও তার ব্যাতিক্রম নয়। প্রতিদিনই এই পুর এলাকা থেকে কমবেশী আক্রান্তের খবর মিলছে । করোনার পাশাপাশি চিন্তা বাড়িয়েছে বর্তমানে বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়াও । বিগত কয়েকবছর ধরে বর্ষায় শ্রীরামপুর পুর এলাকা লাগোয়া এই রিষড়া পুরসভা এলাকাতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে । করোনা ও ডেঙ্গু এই দুই ঠেকাতে দরকার এলাকা জীবানুমুক্ত করা। গোটা পুর এলাকায় সেই কাজ এতদিন সাধারন পিঠে বাঁধা স্প্রে মেশিনেই করা হতো । কিন্তু তা যথেষ্ট সময়সাপেক্ষ । তাই পুরসভাতেই নষ্ট হতে বসা কিছু ই-রিক্সায় নিজেদের মস্তিষ্কপ্রসূত প্রযুক্তি ব্যাবহার করে এলাকা স্যানিটাইজেশনে নামলো রিষড়া পুরসভা । এবিষয়ে এই পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী বলেন আমাদের এই মেশিনের সাহায্যে প্রতিদিন আরও বেশী করে এলাকা আমরা স্যানিটাইজ করতে পারবো। পাশাপাশি একই মেশিনের সাহায্যে আমরা এলাকায় ডেঙ্গু নিরোধক তেলও স্প্রে করতে পারবো।
Related Articles
দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটায় জেপি নাড্ডা।
হাওড়া, ১২ আগস্ট:- দেউলটিতে শরৎচন্দ্রের বসতভিটায় জেপি নাড্ডা। শনিবার দুপুরে হাওড়ার বাগনানে শরৎচন্দ্রের জন্মভিটে দেউলটিতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শরৎচন্দ্রের বাড়ি থেকে মাটি সংগ্রহ করেন তিনি। “আমার মাটি আমার দেশ” কর্মসূচির সূচনা করেন তিনি। সেই মাটি নিয়ে যাওয়া হবে দিল্লির কর্তব্যপথ বাগানে। এদিন দেউলটিতে এসে শরৎচন্দ্রের বাসভবনে, সেখানকার লাইব্রেরি রুমে ঘুরে দেখেন তিনি। […]
তৃণমূল – বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পান্ডুয়া।
সুদীপ দাস, ২ জানুয়ারি:- বিজেপি করার অপরাধে বাড়ি থেকে বের করে বেধড়ক মারধর করা হলো। দুই বিজেপি কর্মী কে গুরুতর আহত অবস্থায় ওই দুই বিজেপি কর্মী প্রথমে পান্ডুয়া গ্রামীণ হাসপাতাল তারপরে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়। গতকাল বর্ষবরণ অনুষ্ঠানের সময় বিজেপি তৃণমূলের মধ্যে গালিগালাজ চলতে থাকে বলে অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে বিজেপির কর্মীদের বিভিন্ন রকম […]
টাকা দেবার নাম করে গলা কেটে খুনের অভিযোগে চাঞ্চল্য গোয়ালপোখরে।
গোয়ালপোখর , ২৩ আগস্ট:- বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে এক ব্যাক্তির গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার গতি গ্রাম পঞ্চায়েতের দেনীপার গ্রামে। এলাকার লোকেরা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল মর্গে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার […]








