বাঁকুড়া , ২৩ জুলাই:- ২০২১ শের বিধানসভাকে পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী বিধান সভা নির্বাচনের আগে সাংগঠিন স্তরে বেশ বড়সড় রদবদল দেখা গেল শাসক দল তৃণমূলে। সেই মতো বাঁকুড়ার সাংগঠনিক স্তরে হল রদবদল। জেলা সভাপতির দায়িত্বে ছিলেন শুভাশিস বটব্যল। এখন নতুনভাবে বাঁকুড়ার নতুন জেলা সভাপতি হলেন মন্ত্রী শ্যামল সাঁতরা। অন্যদিকে রাজ্যের মতো বাঁকুড়ার যুব সংগঠনেও রদবদল দেখা যায়। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি ছিলেন রাজীব ঘোষাল, এখন নতুনভাবে সেই দায়িত্ব পেলেন অর্চিতা বিদ।তবে বাঁকুড়ার বাঁকুড়া সাংগঠিক জেলার যুব সভাপতির দায়িত্বে পুনরায় দায়িত্ব পেয়েছেন রাজ কুমার সিংহ। অন্যদিকে বাঁকু ড়ার চেয়্যারম্যান নির্বাচিত হয়েছেন শুভাশিস বটব্যল এবং পর্যপেক্ষক হিসাবে দায়িত্ব পেলেন গুরুপদ মেটে, মৃত্যঞ্জয় মূর্মূ এবং দুব্রত দরিপা।
Related Articles
অবিশ্বাস্য ইলেকট্রিক বিল, না দিতে পারায় বিদ্যুৎ বিচ্ছিন্ন,বিপাকে পরিবার।
হুগলি, ১৬ সেপ্টেম্বর:- ইলেকট্রিক বিল ৪৫০০০ দেখে তো চক্ষু চড়ক গাছ, চুঁচুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাঁসারিপাড়া ওয়াজিদনগর এর বাসিন্দা বিশ্বনাথ মন্ডল। তার বাড়িতেই ইলেকট্রিক বিল এসেছে ৪৫০০০ টাকা।আবার সেটা দিতে না পারায় কেটে দেওয়া হয়েছে বাড়ির বিদ্যুতের লাইন। কিন্তু কিভাবে এত টাকা বিল আসতে পারে একটা বাড়িতে, এটা ভেবেই কোনো কুল কিনারা পাচ্ছেনা এলাকার […]
মাথাভাঙ্গায় ভেজাল দুধের কারবার রুখতে বাজারে হানা প্রশাসনিক আধিকারিকের।
কোচবিহার,২ মার্চ:- বহুদিন থেকে মাথাভাঙ্গা বাজারে কিছু কিছু ব্যাক্তি ভেজাল দুধের কারবার করছে বলে খবর আসছিল। সেই কারবার রুখতে সোমবার বিকেলে মাথাভাঙা দুধের বাজারে হানা দেন মাথাভাঙার মহকুমা শাসক জিতিন যাদব। মাথাভাঙা মহাকুমার খাদ্য সুরক্ষা আধিকারিক পারমিতা গগৈ, ডেপুটি ম্যাজিস্ট্রেট অমিত বিশ্বাস। এদিন মাথাভাঙ্গার দুধ বাজারে গিয়ে ব্যবসায়ীদের দুধ ল্যাবরেটরীতে পরীক্ষা করা হয়।পরীক্ষক ছিলেন […]
দোল এবং হোলিতে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের।
কলকাতা, ২১ মার্চ:- দোল এবং হোলির সপ্তাহ শেষে মদ বিক্রিতে রেকর্ড লাভ রাজ্যের। রাজ্যে আবগারি বিভাগ সূত্রে খবর গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মদ বিক্রি হয়েছে ২০০ কোটি টাকার। অর্থাৎ এই সময়ে প্রতিদিন গড়ে ৫০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। যদিও দোলের দিন বিকেল পর্যন্ত দোকান বন্ধ থাকায় সেভাবে বিক্রি না হলেও বৃহস্পতিবার রেকর্ড বিক্রি […]










