হাওড়া , ২২ জুলাই:- অস্বাভাবিক বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় সিইএসসি’র আঞ্চলিক অফিস অভিযান করল বাম ছাত্র যুব সংগঠন। বুধবার ২২ জুলাই বেলা ১১টায় এসএফআই, ডিওয়াইএফআই সহ অন্যান্য বাম সংগঠনের তরফ থেকে ওই অভিযানের ডাক দেওয়া হয়। এদিন বামেদের মিছিল আসামাত্রই পুলিশ সেই মিছিল আটকায়। তা নিয়ে গোটা এলাকায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আন্দোলনকারীরা সিইএসসি’র আঞ্চলিক অফিসের গেটে ঢোকার চেষ্টা করে। গেট বন্ধ করে দেওয়ায় পুলিশের সঙ্গে চলে খন্ডযুদ্ধ। পরে বাম সংগঠনের কর্মীরা রাস্তা আটকে বসে পড়েন। তীব্র যানজট শুরু হয় বাঙালবাবু ব্রিজে। বাম সংগঠনের অভিযোগ, অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে সিইএসসি। লকডাউনের সুযোগ নিয়ে গ্রাহকদের লাগামহীন বিদ্যুৎ বিল পাঠাচ্ছে তারা। এর প্রতিবাদেই শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। কিন্তু পুলিশ তাদের বাধা দেয়। লাঠিচার্জ করে। এর প্রতিবাদে ফের বিক্ষোভ শুরু হয়। উল্লেখ্য, অবিলম্বে গ্রাহকদের সঠিক বিল পাঠানোর দাবিতে এবং সিইএসসি’র শূন্যপদে নিয়োগের দাবিতেও এদিন সরব হন বাম ছাত্র যুব নেতৃত্ব।
Related Articles
কন্টেনমেন্ট জোনে আক্রান্ত পরিবারের কাছে খাবারপৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে হাওড়া পুরসভা।
হাওড়া, ৭ জানুয়ারি:- হাওড়া সিটি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে মাইক্রো কন্টেনমেন্ট জোনে আক্রান্ত পরিবারের কাছে ছাতু, ফল, হরলিক্স, বিস্কুট, শুকনো খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে হাওড়া পুরসভা। শুক্রবার দুপুরে পুরভবনে এক সাংবাদিক বৈঠকে এবিষয়ে হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন, একই পরিবারের অনেকেই করোনা আক্রান্ত হলে সেখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই জায়গা […]
চুঁচুড়া কোর্ট ক্যান্টিনে আগুন।দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে।
হুগলি, ৮ জানুয়ারি:- চুঁচুড়া আদালতের কোর্ট লকআপের নীচে রয়েছে কোর্ট ক্যান্টিন। রাত নটা দশ নাগাদ ক্যান্টিনের জানালা দিয়ে আগুনের শিখা দেখতে পেয়ে কয়েকজন পথচারি পুলিশে খবর দেয়।চুঁচুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ক্যান্টিন কর্মি পার্থ মাল বলেন, প্রতিদিন সন্ধার পর […]
আর্জেন্টিনার কোপা জয়, হাওড়াতেও পাড়ায় পাড়ায় উৎসবের মেজাজে মেসি-ভক্তেরা।
হাওড়া, ১১জুলাই:- কোপা আমেরিকার হাই ভোল্টেজ ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথ ঘিরে রবিবার ভোর থেকেই হাওড়াতেও উত্তেজনা ছিল তুঙ্গে। বাড়িতে, পাড়ার ক্লাবে বসেই ম্যাচ দেখেন ফুটবল ভক্তরা। এরপর ডি মারিয়ার একমাত্র গোলে আর্জেন্টিনার কোপা জয় হতেই হাওড়াতেও পাড়ায় পাড়ায় উৎসবের মেজাজে রাস্তায় নেমে পড়েন মেসি-ভক্তেরা। দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনা ঘরে কোপা আমেরিকার কাপ ঢুকল এবার। […]








