হুগলি , ৯ জুলাই:- ঘড়ির কাঁটায় পাঁচটা বাজতেই লকডাউন পর্ব শুরু হয়ে গেলো । শ্রীরামপুর পুরসভার তিন নং ওয়ার্ড গোয়ালাপাড়া কনটেনমেন্ট জোনে লকডাউন কেমন চলছে দেখতে আসেন চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ূন কবির। এডিসিপি ঈশানী পাল, এসিপি বিজয়কৃষ্ণ মন্ডল, আইসি শ্রীরামপুর দিব্যেন্দু দাসকে নিয়ে সিপি লকডাউন সরেজমিনে বের হন।হুগলি জেলার ২১ টি কনটেনমেন্ট জোনের মধ্যে ১৪ টি পুরসভা এলাকায় রয়েছে। সেই সব এলাকায় ঢোকা বেরোনোর রাস্তায় পুলিশি ব্যারিকেড করা হয়েছে। কনটেনমেন্ট জোন যাতায়াত নিষেধ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। সিপি জানান,মাস্ক ব্যবহার থেকে সামাজিক দূরত্ব বিধি মানতে সচেতন করা হয়েছে। লকডাউনে কনটেনমেন্ট জোনে চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। জরুরি পরিষেবা চালু থাকবে। কনটেনমেন্ট জোন লাগোয়া এলাকায় ফাস্ট ফুডের দোকান বা ভীর হয় একম দোকান পালা করে খুলতে বলা হবে। সকাল থেকে দোকান পাট খোলা থাকলেও লকডাউন শুরু হতেই শাটার বন্ধ হয়ে পুরোপুরি বন্ধের চেহারা নেয় কনটেনমেন্ট জোনগুলি।
Related Articles
কুইজের মাধ্যমে ট্রাফিক আইন শিখল স্কুল ছাত্ররা।
হুগলি, ১১ ফেব্রুয়ারি:- গতকাল চন্দননগর পুলিশ কমিশনারেটে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের সূচনা হয়েছে। চন্দননগর পুলিশের হেডকোয়ার্টার চুঁচুড়া ঘড়ির মোড়ে পুলিশ কমিশনার অমিত পি জাভালগি যার আনুষ্ঠানিক সূচনা করেন।সপ্তাহ ব্যাপি নানা কর্মসূচী নেওয়া হয়েছে এই পথ নিরাপত্তা সপ্তাহকে ঘিরে।চন্দননগর ট্রাফিক পুলিশের ট্যাবলো যেমন ঘুরছে বিভিন্ন এলাকায় তেমন মাইক প্রচার চলছে ট্রাফিক আইন মেনে চলা বাইক চালানোর […]
মাননীয়া মুখ্যমন্ত্রী ১০ বছর ধরে বাংলার মানুষের কাছে মিথ্যা কথা বলে এসেছেনঃ অগ্নিমিত্রা পাল
ব্যারাকপুর , ১ মার্চ:- বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী ১০ বছর ধরে বাংলার মানুষের কাছে মিথ্যা কথা বলে এসেছেন। সোমবার বেলায় নিমতায় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত দলীয় কর্মী ও তাঁর বৃদ্ধা মাকে মারধরের প্রতিবাদে নিমতা থানায় বিজেপির বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়ে সাংবাদিকদের এমনটাই জানালেন রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তার দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় […]
ডোমজুড় খুনের তদন্তে পুকুরে ডুবুরি নামিয়ে মিললো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- ডোমজুড় খুনের তদন্তে নেমে পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে মিললো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামিয়ে ডোমজুড়ের কাটলিয়ার ‘পাস পুকুর’ থেকে উদ্ধার হয় আগ্নেয়স্ত্রটি। এর আগে বুধবার উদ্ধার হয়েছিল মৃত মহিলার মোবাইল ফোনটি। এদিন পুকুরে ডুবুরি নামিয়ে সকাল থেকেই চলছিল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটির খোঁজ। অবশেষে কাটলিয়ার ‘পাস পুকুর’ […]








