চিরঞ্জিত ঘোষ , ২১ জুলাই:- উনি কন্সটিটিউশনের সি-ও বোঝেন না ! ওঁনার কাজ হচ্ছে শুধু তৃণমূল সরকারটাকে কি করে ভেঙে দেওয়া যায়। দলের শহীদ দিবসে রাজ্যপালকে এভাবেই কটাক্ষ করলেন শ্রীরামপুরের দোর্দন্ডপ্রতাপ সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। আজ শ্রীরামপুর লোকসভার নৈটি রোড লাগোয়া এলাকায় দলীয় সুপ্রিমোর ভার্চুয়াল জনসভা দেখার আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এদিন তিনি নেত্রীর ভাষন শোনেন। এখানে দাঁড়িয়েই তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যপালকে চাঁচাছোলা ভাষায় আক্রমন করেন । পাশাপাশি বর্তমানে করোনা মহামারির আকার ধারন করায় তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। এখান থেকেই তিনি সাংবাদিকদের বলেন বিজেপি একটা অ্যান্টি-বাঙালির দল ! তাঁরা বাঙালিদের সহ্য করতে পারে না । রাজ্যে ওঁদের দলেই সবথেকে দুর্নীতিগ্রস্থ লোকটিকে সভাপতির পদে বসিয়েছে । সেই দলের আর কি হবে ?
Related Articles
অভিষেকের জন সংযোগ যাত্রায় জনপ্লাবন হাওড়ার ডোমজুড়ে।
হাওড়া, ৪ জুন:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাওড়ায় জন সংযোগ যাত্রা কার্যত মানুষের জনপ্লাবনে পরিণত হলো। রবিবার বিকেল ৫টা নাগাদ ডোমজুড় বিধানসভার সলপ থেকে বিশাল ওই রোড শো শুরু হয়। সেখানে হাজার হাজার কর্মী-সমর্থক অভিষেকের সঙ্গে ওই রোড শো’তে পা মেলান। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, বিধায়ক সীতানাথ ঘোষ, হাওড়া […]
হাওড়ায় ফুলমেলার শুভ সূচনা।
হাওড়া, ১২ জানুয়ারি:- হাওড়া ফুলমেলার শুভ উদ্বোধন হল মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে। ১২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টরা। উল্লেখ্য, “হাওড়া ফুলমেলা – ২০২৩” এর পরিচালনায় রয়েছে হাওড়া বৃক্ষ ও পুষ্প প্রেমী সংগঠন। ১২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি এই চার দিন মেলা চলবে। প্রতিদিন […]
হুগলি জেলায় প্রথম পঞ্চায়েত এলাকায় শুরু হলো থার্মাল স্ক্রিনিং।
হুগলি,১৯ এপ্রিল:- হুগলি জেলায় প্রথম পঞ্চায়েত এলাকায় শুরু হলো থার্মাল স্ক্রিনিং। রবিবার সকালে কোন্নগর কানাইপুর গ্রামপঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদবের উদ্যোগে শুরু হলো মানুষের বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং এর মাধ্যমে তাদের স্বাস্থ্য পরীক্ষা করার কাজ।আগামী দশ দিনের মধ্যে পুরো কানাইপুরে প্রত্যেক মানুষের এই পরীক্ষা সম্পূর্ণ করে নেওয়া হবে বলে জানায় পঞ্চায়েত প্রধান।এদিন যার শরীরের তাপমাত্রা […]








