হুগলি , ২০ জুলাই:- মদের নেশায় এক মহিলা কে ধাক্কা মেরে খুনের অভিযোগ উঠল প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের প্রভাসনগরে।পুলিশ জানিয়েছে মৃতের নাম দিপালী মুখোপাধ্যায় (৪৩) বাড়ি প্রভাসনগর নয় ঘর কলোনীতে । অভিযুক্তের নাম অমল সমাদ্দার । মদের নেশায় পালাতে গিয়ে পড়ে যায় অমল । শ্রীরামপুর থানার পুলিশ এসে মহিলার মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশে নিয়ে যায় । অভিযুক্ত কে হাসপাতালে ভর্তি করা হয়েছে । রাতে মৃতের পরিবার শ্রীরামপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে । অভিযুক্ত বিজেপির সক্রিয় কর্মী বলে অভিযোগ প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগের।
Related Articles
আরামবাগ উৎসবের দিন ঘোষণা পৌরসভার।
আরামবাগ, ৮ ডিসেম্বর:- হুগলির আরামবাগবাসীর প্রানের উৎসব হলো আরামবাগ উৎসব। তাই ডিসেম্বর মাস পড়লেই এলাকার বহু মানুষ এই আরামবাগ উৎসবের ঘোষনা কবে হবে সেই দিকে তাকিয়ে থাকেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কোভিড প্রোটোকল মেনে আরামবাগ উৎসব হবে বলে ঘোষনা করে আরামবাগ পৌরসভা। এদিন আরামবাগ পৌরসভায় পৌরনাগরিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে সবদিক […]
ভারতের সেরা মহিলা চাষীর সম্মানে সম্মানিত অনিমা, মাশরুম চাষে নতুন দিশা দেখাচ্ছেন অন্যান্য মহিলাদের।
প্রদীপ সাঁতরে,২৪ ফেব্রুয়ারি:- ভারত সেরা মহিলা চাষির সম্মানে সম্মানিত চোপড়ার অনিমা সরকার মাশরুম চাষে নতুনভাবে দিশা দেখাচ্ছেন। এই চাষকে এগিয়ে নিয়ে যেতে তিনি শুধু যে মাশরুম উৎপাদন করা তাও নয় বরং মাশরুমকে প্রক্রিয়াকরণ করে কিংবা মাশরুমকে কাজে লাগিয়ে তা দিয়ে তৈরি করছেন নানান খাদ্য সামগ্রী। তৈরি করছেন আচার, পাপড়, জেলি, বিভিন্ন প্যাকেটজাত দ্রব্য এবং […]
করোনায় আক্রান্ত হয়ে মৃত তৃণমূলের প্রাক্তন বিধায়ক।
বীরভূম , ১৭ এপ্রিল:-মুরারই বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস এর প্রাক্তন বিধায়ক আব্দুর রহমান করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। আজ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বছরে তৃণমূল কংগ্রেস থেকে প্রথমে তার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হয়। লিভারে করোনা হওয়ায় চিকিৎসকের পরামর্শে সরে দাঁড়ান ওই প্রার্থী। পরে মোতারফ হোসেন পুত্র মোশারফ হোসেন […]









