হাওড়া , ২০ জুলাই:- এবার হাসপাতালে রেফার সমস্যায় এক কোভিড পজিটিভ রোগিণীর মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ায়। কোভিড পজিটিভ রিপোর্ট আসায় মধ্য হাওড়ার এক নার্সিংহোম থেকে ওই রোগিণীকে রেফারের পর তাকে নিয়ে আসা হয় সরকারি এক হাসপাতালে। সেখান থেকে তাকে ফের রেফার করা হয় বেসরকারি কোভিড হাসপাতালে। কিন্তু ততক্ষণে বৃদ্ধা রোগিণী মারা গিয়েছেন। এরপর ডেথ সার্টিফিকেট পেতেও সমস্যা হয়। পরে নার্সিংহোম থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে কোভিড নিয়ম মেনে দেহ সৎকার হয়। বৃদ্ধার বাড়ি হাওড়ার সদর বক্সি লেনে। কার্যত অক্সিজেনের অভাবে পথেই মৃত্যু হয় শ্বাসকষ্টের উপসর্গ থাকা কোভিড পজিটিভ ওই বৃদ্ধার। কোভিড পজিটিভ ৭০ বছরের ওই বৃদ্ধার মৃত্যু হয় রবিবার রাতে। বৃদ্ধার মৃত্যুর পর মৃতদেহ কোথায় নিয়ে যাবেন সে নিয়েও বেশ সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ মৃতার পরিবারের।
Related Articles
নচিকেতার জীবনমুখী গানে ভাসলো আরামবাগবাসী।
আরামবাগ, ২৭ ডিসেম্বর:- নচিকেতার সুরে ভাসলো আরামবাগবাসী। আরামবাগ উৎসবের দ্বিতীয় দিনে স্টেজে সংগীত পরিবেশন করেন নচিকেতা চক্রবর্তী। এদিন সন্ধ্যায় আরামবাগ বয়েজ মাঠে অনুষ্ঠিত উৎসব প্রারঙ্গে একের পর এক জীবনমুখী ও প্রেমের গান পরিবেশন করেন তিনি। নচিকেতার গান শুনতে আরামবাগ শহরে আসেন প্রায় ছয়টি জেলার মানুষ। এই বিষয়ে আয়োজক কমিটির এক সদস্য বলেন বিকাল ৩টে বাজতেই […]
স্কুল ছুটির বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের।
হাওড়া, ২২ আগস্ট:- স্কুল থেকে বাড়ি ফেরার সময় বন্ধুদের সঙ্গে প্রবল বৃষ্টিতে পুকুরে নেমে জলে তলিয়ে গেল ক্লাস নাইনের এক ছাত্র। এদিন বিকালে প্রবল বৃষ্টিতে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া স্কুলের পোশাক পরেই দক্ষিণ হাওড়ার দানেশ শেখ লেনের ওই পুকুরে স্নান করতে নামে। স্থানীয় বাসিন্দারা জানান, এরা সকলেই অত্যন্ত উশৃংখলভাবে জলে দাপাদাপি করছিল। এরপরেই হিকমতিয়ার খান […]
কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধিত আইন বাতিলের দাবিতে ডানকুনিতে মহামিছিল করল তৃণমূল যুব কংগ্রেস।
হুগলি,১৪ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধিত আইন বাতিলের দাবিতে ডানকুনিতে মহামিছিল করল তৃণমূল যুব কংগ্রেস।শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ ডানকুনি চৌমাথা থেকে মিছিল শুরু হয়ে হিমনগর দিল্লী রোড তিন কিমি ঘুরে মিছিল শেষ হয়।মিছিলে ফেস্টুন প্লাকার্ড নিয়ে শাসক দলের যুব সংগঠনের কর্মীরা স্লোগান দিতে থাকে। মিছিলের পুরভাগে নেতৃত্ব দেন বিধায়ক স্বাতী খন্দাকার ও যুবনেতা তথা […]








