হুগলি , ২০ জুলাই:- করোনা সন্দেহে এবার গোঘাট ১ নং বিডিও কে তার বাস ভবনে ঢুকতে দিল না স্থানীয় বাসিন্দারা। আর বিষয় টি নিয়ে তুলকালাম কান্ড ঘটে গেল আরামবাগ শহরের ১৪ নং ওয়ার্ডের মাঠ পাড়া এলাকায়। বিডিওকে হেনস্থা , সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ মোট নয় ‘জন কে আটক করেছে। তাদের মধ্যে একজন কৃষি বিভাগের ব্লক আধিকারিক ও একজন স্কুল শিক্ষিকাও আছেন। ছজন মহিলা সহ মোট গ্রেপ্তার নয় । আজ তাদের আরামবাগ আদালতে তোলা হলে এক জনের রেহাই মিললেও বাকি আট জনের সাত দিনের জেল হেফাজত দেয় বিচারক। এলাকার পরিস্থিতি থমথমে।
Related Articles
অদৃশ্যরূপীর দায়ে শরৎচন্দ্রের বহুরূপীরাও ভিক্ষাহীন।
হুগলি,২৯ এপ্রিল:- মুখে বিভিন্ন রঙ মেখে কেউ সাজেন কালী, কেউ সাজেন শিব ,পার্বতী অথবা কেউ সাজে বাবা লোকনাথ। রুটি রুজির টানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভিক্ষা করে দিন গুজরান। তারকেশ্বরের জ্যোৎশম্ভু গ্রামে বসবাস করে এরা। তবে গ্রামের চলতি নাম বহুরুপী গ্রাম নামে পরিচিত। বৈদ্যবাটি-তারকেশ্বর রোডে তারকেশ্বর রেল গেটের পাশে এদের বাসবাস। বাপ ঠাকুরদার পেশাকে টিকিয়ে […]
ক্রিকেটারদের মানসিক চাপমুক্ত রাখতে, নতুন পদ ক্রিকেট অস্ট্রেলিয়ায়।
স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- টানা ক্রিকেট খেলে মানসিক চাপ অনুভব করেন ক্রিকেটাররা। মানসিক চাপ নিয়ে বাইশ গজে লড়াই করা সম্ভব নয়, তা ভালই বোঝে বোর্ড। আর তাই দলের খেলোয়াড়দের সুস্থ রাখতে এবার একটি নতুন পদের জন্ম দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। অজি বোর্ড ঠিক করেছে, এবার থেকে দলে ক্রিকেটারদের দেখভালের জন্য থাকবেন একজন মনোবিদ (mental health […]
এখনও জলমগ্ন হাওড়ার বেলগাছিয়া , বেনারস রোডে অবরোধ।
হাওড়া, ১৩ আগস্ট:- দীর্ঘদিন ধরে জমে থাকা জল সরানোর দাবিতে হাওড়ার লিলুয়া বেলগাছিয়া মোড়ের কাছে বেনারস রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। প্রায় ঘন্টাখানেক বেনারস রোড অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত প্রায় ১৫ দিন ধরে জলমগ্ন এলাকা। অনেক বাড়ির ভিতরে এখনও রয়েছে জল। বাড়ি থেকে বেরলেই রাস্তায় হাঁটু সমান জল। সেই পরিস্থিতিতে এখনও পর্যন্ত […]






