হাওড়া , ২০ জুলাই:- হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটে। একটি ট্যাক্সির সাথে অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হন। এদের পুলিশি উদ্যোগে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, এদিন ট্যাক্সিটি সাঁত্রাগাছির দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। এর উল্টোদিকে থাকা মিক্সিং মেশিনের গাড়িটি কলকাতা থেকে সাঁতরাগাছির দিকে আসছিল।সাঁত্রাগাছি ব্রিজে ওঠার মুখে ট্যাক্সির চালক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িটিকে ধাক্কা মারে। তিনজন আহত হন। ট্যাক্সির চালক দুর্ঘটনার পর গাড়িটিতে আহত অবস্থায় আটকে পড়েছিলেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে।
Related Articles
রাজীবের নামে পোস্টার ব্যানার এবার হাওড়ার বালিতে।
হুগলি ,৮ ডিসেম্বর:- হাওড়ার বালিতেও পোস্টার পড়ল রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে। বালিখাল, নিমতলায় ওই পোস্টার ব্যানার চোখে পড়ছে। পোস্টারে লেখা শীত-গ্রীষ্ম-বর্ষা রাজীবদা ভরসা। দিকে দিকে লাখে লাখে চাইছে মানুষ রাজীবদাকে। কাজের মানুষ কাছের মানুষ রাজীবদা মানেই আবেগ। পোস্টারের নিচে লেখা দাদার সমর্থকবৃন্দ। বালি বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায় পোস্টার ঘিরে এবার রাজনৈতিক মহলে […]
বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসেবে জার্মানিতে পুরস্কৃত হতে চলেছে বাংলা।
কলকাতা, ৫ মার্চ:- জার্মানিতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক পর্যটন ও বাণিজ্য মেলায় বিশ্বের শ্রেষ্ঠ সাংস্কৃতিক গন্তব্য হিসেবে পুরস্কৃত হতে চলেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্য সরকারের হয়ে ওই পুরস্কার গ্রহণ করবেন। জানা গেছে ৭ মার্চ থেকে ৯ মার্চ বার্লিনে বিশ্বের অন্যতম বড় ওই পর্যটন মেলা অনুষ্ঠিত হতে চলেছে। যেখানে বিশ্বের বিভিন্ন দেশের হোটেল […]
আশা কর্মীদের হাতে করোনা কিট তুলে দিলেন মন্ত্রী।
হাওড়া , ৭ জুন:- রবিবার বিকেলে এক অনুষ্ঠানে এসে হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়ায় আশা কর্মীদের কোভিড কিট বিতরণ করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। করোনা মোকাবিলায় প্রথম সারিতে থেকে লড়াই করছেন এই আশা কর্মীরা। এবার এই আশা কর্মীদের হাতে কিট বিতরণ করা হয়। এদিন জগৎবল্লভপুরে এক অনুষ্ঠানে জগৎবল্লভপুর বিধানসভার ৩০০ জন আশা কমীর হাতে পালস্ অক্সিমিটার, […]









