মালদা , ২০ জুলাই:- লাঠি হাতে রাস্তায় ফের পুলিশ। লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সকাল থেকেই অভিযানে নামে ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের একাধিক মার্কেটে এবং গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে অভিযান চালায় পুলিশ। উল্লেখ্য লকডাউন চলছে মালদার ইংরেজবাজার শহরে । কিন্তু একাংশ মানুষ লকডাউন অমান্য করে দোকান , বাজার খুলে রাখছেন। এমনকি ঠাসাঠাসি করে যানবাহনে যাত্রী নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর সেই দিকেই নজর রেখে লাঠি হাতে ফের ময়দানে নামলো ইংরেজবাজার থানার পুলিশ। মালদা শহরের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এমনকি রাস্তায় মাস্কবিহীন অবস্থায় অনেককে ধরপাকড় করে পুলিশ। এদিন মালদা শহরের নেতাজি পুরো মার্কেট , রথবাড়ি, স্টেশন রোড, রাজমহল রোড় , রবীন্দ্র এভেনিউ সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রশাসনের নির্দেশ অমান্য করে যেসব এলাকায় দোকান খোলা রাখা হয়েছিল, সেই সব দোকানিদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেয় অভিযানকারী পুলিশ কর্তারা।
Related Articles
হাওড়ায় নবান্ন অভিযানের প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপির রাজ্য নেতৃত্ব।
হাওড়া, ৯ সেপ্টেম্বর:- আগামী ১৩ সেপ্টেম্বর নবান্ন চলো অভিযানকে সামনে রেখে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। শুক্রবার সকালে বিজেপির এরাজ্যের পর্যবেক্ষক সুনীল বনশালের নেতৃত্বে বিজেপির নেতৃত্ব নবান্ন অভিযানের প্রস্তুতি ঘুরে দেখেন। তারা প্রথমে হাওড়ার সাঁতরাগাছি স্টেশন এলাকায় যান। পরে ওখান থেকে হাওড়া ময়দানে ওই প্রতিনিধি দল আসেন। বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাজ্য সরকার […]
মুম্বাইতে রহস্য মৃত সঙ্গীতার কফিন বন্ধি দেহ এলো চুঁচুড়ায়।
হুগলি, ৩০ জুলাই:- মুম্বইতে গিয়ে রহস্য মৃত্যু হয়েছে চুঁচুড়ার যুবতীর। অবসাদ কাটাতে কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিল চুঁচুড়া কারবালার বাসিন্দা সঙ্গীতা চক্রবর্তী। সেখানে একটি বাঁধের জলে পরে মৃত্যু হয়েছে বলে ভাবে জানা যায়। খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী কাল মুম্বইয়ে পৌঁছান। আজ বিমানে করে কফিন বন্দী মৃতদেহ নিয়ে আসা হয় দমদমে। সেখান থেকে […]
কলকাতা লিগে প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত আইএফএ-র প্রতীক দেওয়া বলে খেলা।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- কলকাতা লিগে রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা এবার অভিনব ভাবনা নিয়ে আসতে চলেছে। কলকাতা লিগে এ বছর প্রথম থেকে পঞ্চম ডিভিশন পর্যন্ত আইএফএ-র প্রতীক দেওয়া বলে খেলা হবে। আইএফএ সচিব জপদীপ মুখোপাধ্যায় কলকাতা লিগ নিয়ে এই চমকের কথা জানিয়েছেন। প্রিমিয়র লিগে অবশ্য আইএফএ-র প্রতীক দেওয়া বলে খেলা হচ্ছে না। শুধুমাত্র কলকাতা […]








