পশ্চিম মেদিনীপুর , ২০ জুলাই:- করোনা যুদ্ধ জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরল ২৩ জন ইএফআর জওয়ান। প্রসঙ্গত দিন তিনেক আগে খড়্গপুরের সালুয়া ইএফআর হেডকোয়ার্টারেই করোনা সংক্রমিত হয়ে মেদিনীপুর শহর লাগোয়া কোভিড হাসপাতালে ভর্তি হয় ২৩ জন ইএফআর জওয়ান। রবিবার প্রত্যেকের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেই তাদের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। সেইমত সোমবার সকালেই তাদের ছুটি দেওয়া হয় হাসপাতাল থেকে। ছুটির সময় তাদের হাতে ফুল, চকলেট দিয়ে সম্বর্ধনা দেয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ, ডিএসপি সব্যসাচী সেনগুপ্ত, মেদিনীপুর কোতোয়ালী থানার দায়ীত্বপ্রাপ্ত আধিকারিক পার্থসারথী পাল সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। করোনা যুদ্ধ জয় করে বাড়ি ফিরতে পেরে খুশি ইএফআর জওয়ানরা।
Related Articles
অভিষেক পত্নীকে আটকে অমানবিক কাজ করেছে ইডি, কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৫ জুন:- অসুস্থ মাকে দেখতে যাওয়ার পথে অভিষেক পত্নীকে আটকে অমানবিক কাজ করেছে ইডি। এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার ও তাদের এজেন্সি রাজের দিকে আঙুল তুলে আরও একবার কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর স্পষ্ট যুক্তি যুক্তি, এক্ষেত্রে ইডি আগেই বলতে পারত তুমি যেও না। অর্থাৎ বিমান বন্দরে তাঁকে আটক করার পিছনে […]
বিধি নিষেধ মেনেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত জানালো রেল কর্তৃপক্ষ।
কলকাতা , ১৪ অক্টোবর:- রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা পুনরায় শুরু করার বিষয়ে আলোচনার আহ্বান জানিয়ে রেলের তরফে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে বিধি নিষেধ মেনে তারা লোকাল ট্রেন চালাতে প্রস্তুত বলে রেলের তরফে জানানো হয়েছে। রেলের পাঠানো চিঠিতে দাবি করা হয়েছে ট্রেন চালানোর জন্য সব প্রস্তুতিও তাদের রয়েছে। কিন্তু রাজ্যের ছাড়পত্র না পেলে […]
হাওড়া ব্রিজে উঠে পড়লেন মহিলা। উদ্ধারে পুলিশ , দমকল।
হাওড়া, ৭ জুন:- রবিবার সন্ধ্যায় হাওড়া ব্রিজে উঠে পড়েন মানসিক ভারসাম্যহীন এক মহিলা। তিনি নিজেকে ডলি ঘোষ বলে পরিচয় দেন। এদিন সন্ধ্যে ৬-২০টা নাগাদ তিনি সকলের নজর এড়িয়ে ৪নং পিলার ধরে উপরে উঠতে শুরু করেন। ট্রাফিক পুলিশের কর্মীরা তা দেখেই থানায় খবর দেন। খবর পেয়ে ছুটে আসে নর্থ পোর্ট থানার পুলিশ। খবর পেয়ে ছুটে আসেন […]







