হুগলি , ১৮ জুলাই:- ২১ জুলাইকে সামনে রেখে নেত্রীর নির্দেশ মতো রান্নার গ্যাস , পেট্রোল , ডিজেল , কয়লাখনি , রেলের বেসরকারিকরণের প্রতিবাদে তারকেশ্বর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদে ১০০০ টি মোটরবাইক মিছিল হলো তারকেশ্বর শহরে । উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অশোক হাজরা , পৌরপ্রশাসক স্বপন সামন্ত , তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এছাড়াও প্রধান , উপপ্রধান ,পঞ্চায়েতের সদস্য সদস্যরা এই বাইক মিছিলে অংশ নেন । তবে এই করোনা অবহে যেখানে দিনের পর দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা নতুন করে আবার করা হচ্ছে লক ডাউন । সেই পরিস্থিতিতে কিভাবে করা হচ্ছে বাইক মিছিল সেটা নিয়ে উঠছে বড় প্রশ্ন ? যেখানে মাস্ক ছাড়া রাস্তায় দেখলে মানুষ কে কান ধরে ওঠ বোস আবার আটক ও করছে পুলিশ তাহলে কোন যুক্তিতে বাইক মিছিল ? জমায়েত, সভাও করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই সবের মধ্যে দিয়ে কি মানা হয় সামাজিক দূরত্ব ? এই সবের মধ্যে দিয়ে কি ছড়ায় না করোনা ? উঠছে প্রশ্ন ।
Related Articles
বছরের প্রথম দিনেই বিপুল পরিমাণ গাঁজা সহ আটক এক ব্যক্তি হাওড়ায়।
হাওড়া, ১৫ এপ্রিল:- বাংলা নববর্ষের প্রথম দিনেই শনিবার সকালে হাওড়ার কোনা এক্সপ্রেসের বেলেপোলের কাছে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল হাওড়া সিটি ট্রাফিক পুলিশ। জানা গেছে, দ্বিতীয় হুগলী সেতু ট্রাফিক গার্ডের অফিসাররা সন্দেহভাজন একটি গাড়িকে নাকা চেকিং চলার সময় বেলেপোলের কাছে আটকায়। ওই গাড়িটি তল্লাশি করতেই সেখান থেকে প্রায় ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়। গাড়ি চালক […]
রামকৃষ্ণের প্রিয় সাদা বোঁদে বিক্রিতে ভাঁটা , হতাশার সুর কামারপুকুর ব্যবসায়ী মহলে।
মহেশ্বর চক্রবর্তী, ২৯ জুলাই:- হুগলির কামারপুকুরের শ্রীরামকৃষ্ণের স্নেহধন্যে সাদা বোঁদে সারা দেশ জুড়ে বিখ্যাত। কিন্তু করোনা পরিস্থিতিতে এই সাদা বোঁদে ব্যবসায় ভাটার টান। কামারপুকুর মঠ ও মিশনে করোনা পরিস্থিতিতে পর্যটক কম আসায় স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ীদের সাদা বোঁদের বিক্রি অনেকটাই কম বলে দাবী তাদের। মুলত বোঁদে বলতে চোখের সামনে ভাসে লাল-হলুদের বোঁদে। অবশ্য গোঘাটের কামারপুকুরে সেই […]
সরস্বতী পুজোর দিন ইভটিজিং-কান্ডে ধৃতদের তোলা হলো হাওড়ার জুভেনাইল কোর্টে।
হাওড়া, ৪ ফেব্রুয়ারি:- সোমবার রামরাজাতলায় সরস্বতী পুজোর দিন ইভটিজিং-কান্ডে ধৃতদের মঙ্গলবার তোলা হয় হাওড়ার জুভেনাইল কোর্টে। সোমবার রামরাজাতলায় একটি গার্লস স্কুলের সামনে ইভটিজিং এর প্রতিবাদ করায় এক ছাত্রীর বাবাকে প্রকাশ্য রাস্তায় মারধর করে রক্তাক্ত করার অভিযোগে ধৃত দুই নাবালককে মঙ্গলবার শারীরিক পরীক্ষার পর বিচারের জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জুভেনাইল কোর্টে। চ্যাটার্জিহাট থানার পুলিশের তৎপরতায় […]










