হুগলি , ১৮ জুলাই:- ২১ জুলাইকে সামনে রেখে নেত্রীর নির্দেশ মতো রান্নার গ্যাস , পেট্রোল , ডিজেল , কয়লাখনি , রেলের বেসরকারিকরণের প্রতিবাদে তারকেশ্বর ব্লক ও টাউন তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির প্রতিবাদে ১০০০ টি মোটরবাইক মিছিল হলো তারকেশ্বর শহরে । উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অশোক হাজরা , পৌরপ্রশাসক স্বপন সামন্ত , তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা এছাড়াও প্রধান , উপপ্রধান ,পঞ্চায়েতের সদস্য সদস্যরা এই বাইক মিছিলে অংশ নেন । তবে এই করোনা অবহে যেখানে দিনের পর দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা নতুন করে আবার করা হচ্ছে লক ডাউন । সেই পরিস্থিতিতে কিভাবে করা হচ্ছে বাইক মিছিল সেটা নিয়ে উঠছে বড় প্রশ্ন ? যেখানে মাস্ক ছাড়া রাস্তায় দেখলে মানুষ কে কান ধরে ওঠ বোস আবার আটক ও করছে পুলিশ তাহলে কোন যুক্তিতে বাইক মিছিল ? জমায়েত, সভাও করছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা এই সবের মধ্যে দিয়ে কি মানা হয় সামাজিক দূরত্ব ? এই সবের মধ্যে দিয়ে কি ছড়ায় না করোনা ? উঠছে প্রশ্ন ।
Related Articles
ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ টাকার ব্যাগ ছিনতাইয়ের কিনারা।
পটাশপুর, ২৭ এপ্রিল:- গত বছর অক্টোবর মাসে পটাশপুর থানার মংলামাড়ো বাজারে এক স্বর্ন ব্যাবসায়ী দোকান বন্ধ করে ব্যাগে দোকানের গয়না সহ টাকা নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়ে দুই দুষ্কৃতী বাইকে এসে ব্যবসায়ীর ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। তার কিছুদিন আগে ১০ অক্টোবর সেই মংলামাড়ো বাজারে একটি ব্যাঙ্ক থেকে বন্ধকি সোনার গয়না ও টাকা […]
করোনা সংক্রমণে শীর্ষে থাকা জেলার হসপিটাল গুলিতে শয্যা বাড়ানোর সিদ্ধান্ত।
কলকাতা, ২৭ অক্টোবর:- রাজ্যে করোনা সংক্রমনের ঊর্ধ্বগতির নিরিখে রাজ্য সরকার ফের একবার জেলায় জেলায় করোনা চিকিৎসা পরিকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে। সংক্রমনের নিরিখে শীর্ষে থাকা জেলার হাসপাতাল গুলিতে করোনা শয্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তিন জেলায় জেলা হাসপাতালে করোনা বেড বাড়ানো হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। এছাড়াও একাধিক মহকুমা হাসপাতালেও পরিকাঠামোকে উন্নত […]
পান্ডুয়ায় তৃণমূল প্রধানের বাড়িতে হামলা, ভাঙচুর কার্যালয়, ঘটনায় গ্রেপ্তার এক।
হুগলি, ১১ জুন:- পান্ডুয়ায় তৃণমূল প্রধানের বাড়িতে হামলা অঞ্চলের যুব সভাতির বাড়িতেও চড়াও হয়ে মারধোর ভাঙচুর তৃণমূল কার্যালয়ে।আহত দুই গ্রেফতার একজন। পান্ডুয়ার হরাল দাসপুর অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। লোকসভা ভোটে বড় জয় হয়েছে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের। তিনটি বিধাসভায় হারলেও চারটি বিধানসভা থেকে বড় ব্যবধানে জয় হয়। পান্ডুয়া বিধাসভায় রচনা জয়ী হন ২৫৭৮৬ ভোটে।যেখানে হার […]









