সুদীপ দাস , ১৩ জুলাই:- করোনার থাবায় অকালে প্রান হারালেন এক ডেপুটি ম্যাজিস্ট্রেট। চন্দননগর মহকুমা শাসক দপ্তরে নিযুক্ত থাকা ওই ম্যাজিস্ট্রেটের নাম দেবদত্তা রায়(৩৮)। বাড়ি দমদম এলাকায়। তবে শ্রীরামপুরের ভাড়া বাড়ি থেকেই তিনি চন্দননগরে কাজে যাতায়াত করতেন। শারিরীক অসুস্থতার কারনে এমাসের গোড়া থেকেই তিনি কাজে আসছিলেন না। সোয়াব টেস্টে তাঁর কোভিড পজেটিভ ধরা পরে। রবিবার অসুস্থতা বোধ করায় কোলকাতার একাধিক হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর রাতে শ্রীরামপুরের শ্রমজীবি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। আজ সকালে সেখানেই তিনি মারা যান। এত অল্প বয়সে দেবদত্তার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে প্রশাসনিক মহলে। এদিন চন্দননগর পুরনিগমের পক্ষ থেকে চন্দননগর এসডিও অফিস স্যানিটাইজ করা হয়।
Related Articles
বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠকে দলেরই কয়েকজন সদস্যের উপর নিগ্রহের অভিযোগ।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- ২০২১এর বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে উত্তর হাওড়ায় বুধবার বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সেই বৈঠক চলাকালীন দলেরই কয়েকজন সদস্যের উপর নিগ্রহের অভিযোগ উঠেছে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে। যদিও দলীয় নেতৃত্বে দাবি, এরা দলের কেউ নন। বহিষ্কৃত সদস্য। এরা সেখানে কেন গিয়েছিলেন সেই প্রশ্ন তোলেন দলীয় […]
হাওড়ার তিন হাইস্কুলকে শো-কজের নোটিশ।
হাওড়া, ২৪ আগস্ট:- আরজি কর-কাণ্ডের প্রতিবাদে স্কুল পড়ুয়াদের নিয়ে মিছিল করার খেসারত দিতে হলো হাওড়ার তিন স্কুলকে। শিক্ষা দফতরের কোপে পড়েছে হাওড়ার ওই তিন হাইস্কুল। শো-কজের নোটিশ দেওয়া হয়েছে ওই তিন স্কুলকে। জানা গেছে, স্কুলগুলি হলো বলুহাটি হাইস্কুল, বলুহাটি গার্লস হাইস্কুল এবং ব্যাঁটরা রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়। স্কুলগুলিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শো-কজের উত্তর দিতে বলা […]
তৃণমূলপন্থী সমস্ত শ্রমিক সংগঠন জুড়ে আইএনটিটিইউসি করার ডাক ঋতব্রতর!
সুদীপ দাস, ২৮ নভেম্বর:- কথায় ও কাজে তৃণমূলীয়ানা। কিন্তু নাম ভিন্ন। সেই সমস্ত শ্রমিক সংগঠনকে আইএনটিটিইউ (ইন্ডিয়ান ন্যাশনাল তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস)-র ছাতার তলায় আসতে হবে। রবিবার হুগলী-শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী সম্মেলনে এসে একথাই বললেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন চুঁচুড়ার রবীন্দ্রভাবনে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ঋতব্রতর পাশাপাশি উপস্থিত […]









