সুদীপ দাস , ১২ জুলাই:- বিগ-বির করোনা সংক্রমনের খবরে গোটা দেশ যখন উৎকন্ঠার পারদ গুনছে , তখন শাহেনশাহ-র আরোগ্য কামনায় বাড়ির কাছের কালি মন্দিরে পরে রইলেন রিষড়ার অমিতাভ! হ্যাঁ অমিতাভই বটে। সেই আশির দশকের বচ্চনের ধাঁচের হেয়ার-স্টাইল আজও অটুট। চোখে অগ্নিপথের বিজয় চৌহানের সানগ্লাস। বচ্চনের ধাঁচেই লম্বা কলারের জামা পরে আজ সকালে রিষড়া মোড়পুকুর কালিবাড়িতে উপস্থিত এলাকায় অমিতাভ বচ্চন বলে পরিচিত বাবুয়া দে (৫৫)। সঙ্গে পুজোর ডালি। মায়ের কাছে বিগ-বির আরোগ্য কামনা করে এদিন পুজো দিলেন তিনি। ছোটবেলা থেকেই অমিতাভের সিনেমা দেখে বড় হওয়া। বিধাতার দানে দেখতেও অবিকল বচ্চন সাহেবের মতোই। সিনিয়র বচ্চনকেই নকল করে বড় হওয়া। গুরুজি করোনা আক্রান্ত। একথা শোনার পরই আর কোনভাবে ঘরে মন বসেনি বাবুয়ার। তাই তিনি সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছেন গুরুর আরোগ্য কামনায়। বাড়ির কাছে জাগ্রত মায়ের মন্দিরে দিনভর পুজো চড়ালেন তিনি। তাঁর দৃঢ় বিশ্বাস রিলে ৭৫-এর “শোলে”র জয় শেষ সিনে দর্শকদের চোখে জল আনলেও রিয়েলের ২০-তে করোনাকে জয় করে আপামর ভক্তকূলকে স্বস্তির নিঃশ্বাস এনে দেবেন !!
Related Articles
লকডাউন কার্যকর করতে তৎপর ভূমিকায় পুলিশ মানিকচকে।
মালদা , ২৩ জুলাই:- করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে চলছে লকডাউন। সারা রাজ্যের সাথে মালদা জেলার মানিকচক ব্লকের মানিকচক থানা ও ভুতনি থানায় সকাল থেকেই চলছে পুলিশের নাকাচেকিং। ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে ধরপাকড় অভিযান চলছে গুরত্বপূর্ণ মোড় গুলিতে । একি ভাবে ভুতনি থানার পুলিশ ভুতনি সেতু মোড়ও কড়াকড়ি […]
নভেম্বরেই ‘বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’, টিসিএম-সিএবি চুক্তি
স্পোর্টস ডেস্ক , ৯ নভেম্বর:- সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ‘বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা। রবিবার সিএবিতে মউ চুক্তি স্বাক্ষরিত হল। ৬ দলীয় এই প্রতিযোগিতায় গতবছর সিএবির টুর্নামেন্টে খেলা প্রতিটি দল তাদের ৮ জন করে ক্রিকেটারদের রাখতে পারবে। বাকি ক্রিকেটারদের ড্রাফটিংয়ের মাধ্যমে নিতে হবে। করোনা পরিস্থিতির উপর আবারও ২২ গজে বল […]
প্রথম দফাতেই আকাশছোঁয়া ভোটের হার , শাসকের জন্য ‘অশনি সঙ্কেত’ ?
কলকাতা , ২৭ মার্চ:- শান্তিতেই মিটল রাজ্যের আট দফা ভোটের প্রথম পর্ব। এখানকার চিরায়ত নির্বাচনী হিংসার নজিরকে সামনে রেখে নিরাপত্তার ঘুঁটি সাজিয়েছিল কমিশন। আনুষ্ঠানিক ভাবে ভোট ঘোষণার আগে থেকেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে রাজ্যকে মুড়ে ফেলা হয়েছে। তাই প্রত্যাশা মতোই শনিবার পাঁচ জেলায় ভোট গ্রহণকে কেন্দ্র করে কোন বড়সড় অভিযোগ সামনে আসেনি। বিক্ষিপ্ত ভাবে যে […]






