জলপাইগুড়ি , ১০ জুলাই:- বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে কালিংপঙের কাছে মংপং এলাকায় অভিযান চালায় বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্স। এরপর সেখানে হাতির দাঁত সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজন মহিলা। ধৃতদের নাম শোভা তামাং (৬২) ও সোম শেরিং তামাং (৩৬)। ধৃত দুইজনের বাড়ি দার্জিলিংয়ে। এই বিষয়ে উত্তরবঙ্গের স্পেশাল টাস্কফোর্সের প্রধান সঞ্জয় দত্ত বলেন বলেন যে গোপন সূত্রে খবর পেয়ে মংপং সেখান থেকে দুই জন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। এবং ধৃতদের কাছ থেকে ৫০০ গ্রাম ওজনের একটি হাতির দাঁত পাওয়া গিয়েছে। এর পাশাপাশি একটি ছোট যাত্রীবাহী গাড়ি ও কিছু বিদেশি মুদ্রা সহ কয়েকটি ব্যাংকের এটিএম কার্ডও বাজেয়াপ্ত করা হয়েছে। এবং উদ্ধার হওয়া হাতির দাঁতটি দার্জিলিং থেকে আনা হয়েছিল। সেইটা নেপালে পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারীদের। ধৃতরা জেরায় স্বীকার করেছেন যে তারা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে জড়িত। ধৃতদের এদিন জলপাইগুড়ি আদালতে তোলা হয়।
Related Articles
দলবদলের জল্পনার অবসান ঘটালেন মুকুল রায়।
কলকাতা , ৮ মে:- বিধায়ক হিসেবে এই প্রথম বিধানসভায় পা রাখলেন তিনি। কিন্তু তার অনেক আগেই তার জীবনে প্রবেশ করেছিল রাজনীতি। শুক্রবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার দিনে মুকুল রায় কে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের সাথে গভীরভাবে আলোচনায় আলোচনা করতে। জল্পনা উঠেছিল তুঙ্গে। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই টুইট করে সেই সমস্ত জল্পনার অবসান ঘটান মুকুল […]
বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে ছেলেও। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের।
হাওড়া, ১০ মে:- বাবাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে ছেলেও। কারখানার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুজনের। হাওড়ার ইছাপুরে চাঞ্চল্য। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাবা ও ছেলে দুজনেই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাওড়ার জগাছা থানা এলাকার ইছাপুর পূর্বপাড়া অঞ্চলে। এদিন সকালে নিজের বাড়ির হিট ট্রিটমেন্ট এর কারখানায় কাজ করছিলেন ৬০ বছরের শৈলেন হাজরা। আচমকাই ইলেকট্রিক শর্ট সার্কিটে […]
আজ থেকে শুরু ইংলিশ প্রিমিয়র লিগ , প্রথম ম্যাচেই নামছে লিভারপুল।
স্পোর্টস ডেস্ক , ১২ সেপ্টেম্বর:- গত জুলাইয়ে লিগ শেষ হওয়ার দেড়মাস অতিক্রান্ত হতে না হতেই ফের দামাম বেজে যাচ্ছে ইংলিশ প্রিমিয়র লিগের। শনিবার অর্থাৎ ১২ সেপ্টেম্বর শুরু হয়ে যাচ্ছে ২০২০-২১ মরশুমের ইংলিশ প্রিমিয়র লিগ। শনিবার লিগের উদ্বোধনী ম্যাচে অবশ্যই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। প্রতিপক্ষ ১৬ বছর বাদে প্রিমিয়র লিগের আঙিনায় পা রাখতে চলা লিডস […]









