কোচবিহার, ৯ জুলাই:- ফের কোচবিহারের গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করলো পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে একটি অল্টো গাড়িতে ৫৪ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ আক্রারহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বাড়ি ত্রিপুরায়। তাঁর নাম সুরজিত বিশ্বাস। অন্যজন শীতলখুচি থানা এলাকার ভোগডাবরি এলাকার বাসিন্দা দীপক সরকার। কোচবিহার ১ নম্বর ব্লক ও শীতলখুচির মাঝ দিয়ে বয়ে যাওয়া মানসাই নদীর বিশাল চর এলাকায় বিঘার পর বিঘা জমিতে গাঁজা চাষ হয়। কেউ কেউ নিজের জমিতেও গাজার চাষ করে থাকে। কিন্তু প্রত্যন্ত এলাকা হওয়ায় পুলিশ আবগারি দফতর বারবার অভিযান চালানোর পরেও গাঁজা চাষ পুরোপুরি নির্মূল করতে ব্যর্থ হয়, আর সেই সুযোগ নিয়ে ওই এলাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে গাঁজা পাচার হওয়ার ঘটনা ঘটে। এবছরই কোচবিহার জেলার বিভিন্ন থানা এলাকা থেকে পাচার করার সময় প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রত্যেক ঘটনার সাথেই ওই অঞ্চলের কোন না কোন যোগ পাচ্ছে পুলিশ প্রশাসন।
Related Articles
রাজ্যে প্রথম করোনা আক্রান্ত মিলল কলকাতায়।
প্রদীপ সাঁতরা , ১৭ মার্চ :- হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাবা, মা ও গাড়ির চালককেও হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে। সকলেই কোয়ারেন্টিনে। ওই যুবক আর কার কার সংস্পর্শে এসেছেন তার খোঁজ চলছে। জানা গিয়েছে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায়ে রয়েছেন ওই যুবক। ইংল্যান্ড থেকে ফেরার পরেই বেলাঘাটা আইডিতে তাঁকে পরীক্ষার জন্য নিয়ে আসা […]
ইয়াসের মোকাবিলায় তৈরি বিদ্যুৎ দপ্তর , কন্ট্রোল রুম থেকেই নজরদারি বিদ্যুৎ মন্ত্রীর।
কলকাতা , ২৫ মে:- আসন্ন ঘূর্ণিঝড় ইয়াসের জেরে সম্ভাব্য বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর সার্বিক প্রস্তুতি নিয়েছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বিদ্যুৎ ভবন এর কেন্দ্রীয় কন্ট্রোল রুম থেকে গোটা পরিস্থিতির ওপর লাগাতার নজরদারি চালাচ্ছেন। তিনি বলেন, সম্ভাব্য সংকট মোকাবিলায় আজ থেকে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার ১২ শর বেশি টিম পথে নেমেছে। এছাড়া সিইএসসি […]
শোকজ করতে গিয়ে তৃণমূল দলটাই উঠে যাবে , দাবী সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।
হুগলি , ৫ জুলাই:- তৃণমূলের শোকজের কোন অর্থ নেই নন্দীগ্রামে যদি এত শোকজ করতে হয় তাহলে সুন্দরবনে আরো কত শোকজ করতে হবে। এরপর তৃণমূল দলটাই উঠে যাবে বলে মনে করেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি , আমফানে দুর্নীতিবাজ নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা সহ কয়েক দফা দাবিতে কংগ্রেস ও সিপিএম এর যৌথ নেতৃত্বে অনুষ্ঠিত […]






