হুগলি , ৯ জুলাই:- ঘড়ির কাঁটায় পাঁচটা বাজতেই লকডাউন পর্ব শুরু হয়ে গেলো । শ্রীরামপুর পুরসভার তিন নং ওয়ার্ড গোয়ালাপাড়া কনটেনমেন্ট জোনে লকডাউন কেমন চলছে দেখতে আসেন চন্দননগর পুলিশ কমিশনার হুমায়ূন কবির। এডিসিপি ঈশানী পাল, এসিপি বিজয়কৃষ্ণ মন্ডল, আইসি শ্রীরামপুর দিব্যেন্দু দাসকে নিয়ে সিপি লকডাউন সরেজমিনে বের হন।হুগলি জেলার ২১ টি কনটেনমেন্ট জোনের মধ্যে ১৪ টি পুরসভা এলাকায় রয়েছে। সেই সব এলাকায় ঢোকা বেরোনোর রাস্তায় পুলিশি ব্যারিকেড করা হয়েছে। কনটেনমেন্ট জোন যাতায়াত নিষেধ লেখা ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। সিপি জানান,মাস্ক ব্যবহার থেকে সামাজিক দূরত্ব বিধি মানতে সচেতন করা হয়েছে। লকডাউনে কনটেনমেন্ট জোনে চলাফেরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকবে। জরুরি পরিষেবা চালু থাকবে। কনটেনমেন্ট জোন লাগোয়া এলাকায় ফাস্ট ফুডের দোকান বা ভীর হয় একম দোকান পালা করে খুলতে বলা হবে। সকাল থেকে দোকান পাট খোলা থাকলেও লকডাউন শুরু হতেই শাটার বন্ধ হয়ে পুরোপুরি বন্ধের চেহারা নেয় কনটেনমেন্ট জোনগুলি।
Related Articles
মোদীর বেলুড় মঠ সফরের উল্টো পথে এনআরসি এবং সিএএ-র বিরুদ্ধে গঙ্গায় সাঁতার কেটে প্রচার করলেন জাতীয় সাঁতারু মুকেশ গুপ্তা।
হাওড়া,১৯ জানুয়ারি:- দু’দিনের কলকাতা সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১১ জানুয়ারি বেলুড় মঠে রাত্রিযাপন করেছিলেন এবং পরদিন ১২ জানুয়ারি সকালে বেলুড় মঠে জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে এনআরসি এবং সিএএ-র সমর্থনে রাজনৈতিক বক্তব্য তুলে ধরেছিলেন। যা নিয়ে রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক তৈরি হয়। বেলুড় মঠের মতো অরাজনৈতিক একটি ধর্মীয় প্রতিষ্ঠানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর এই […]
রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে বেলুড় মঠে।
হাওড়া, ১ মে:- রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ১২৫ তম বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে বেলুড় মঠে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। তবে ভক্ত সম্মেলনে যোগ দেওয়ার জন্য বেলুড় মঠ থেকে ভক্তদের জন্য প্রবেশপত্রের ব্যবস্থা করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে সকলেই আসতে পারবেন বলে মঠ সূত্রে জানানো হয়েছে। গতকাল প্রবল দুর্যোগের মধ্যেও বেলুড় মঠের তরফ থেকে এই অনুষ্ঠানের জন্য […]
আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দলকে গ্রেপ্তার করলো পুলিশ।
মালদা, ২৪ জুন:- বড়সড় ডাকাতির ছক বানচাল করলো পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ তিনজনের ডাকাত দলকে গ্রেফতার মালদহের চাঁচল থানার পুলিশ। বুধবার গভীর রাতে চাঁচল শহরের ফুটবল স্টেডিয়ামে গোপন সূত্রের ভিত্তিতে হানা দেয় চাঁচল থানার পুলিশ। তিনজন কে পকড়াও করলেও বাকিরা পালিয়ে যায়। পুলিশ জানায়, প্রায় সাতজনের দল ছিল। তবে তিনজন জালে এসেছে। […]









